আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মিশিগানে আম-কাঁঠালের ঘ্রাণে ফিরল বাংলার শৈশব

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ১২:১৪:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ১২:১৪:১২ পূর্বাহ্ন
মিশিগানে আম-কাঁঠালের ঘ্রাণে ফিরল বাংলার শৈশব
হ্যামট্রাম্যাক, ১০ আগস্ট : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাঙালির ঐতিহ্যবাহী ‘আম-কাঁঠালি উৎসব’। প্রবাসের মাটিতে বাংলার মধুমাসের আম-কাঁঠালের স্বাদ, ঘ্রাণ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আয়োজিত এ উৎসবে মিশিগানের বিভিন্ন শ্রেণি-পেশার বাঙালির মিলনমেলায় পরিণত হয়। রোববার বিকেল সাড়ে ৫টায় হ্যামট্রাম্যাক সিটি হল সংলগ্ন পার্কে মিশিগান থেকে প্রকাশিত পত্রিকা ‘ইউ-এস বাংলা ডায়েরি’-এর উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়।
পত্রিকাটির সম্পাদক সঞ্জয় দেবের সঞ্চালনায় এবং প্রধান সম্পাদক হারান কান্তি সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিলর আবু মুসা।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের সভাপতি পার্থ দেব, সাধারণ সম্পাদক জুয়েল খান, কবি ইশতিয়াক রুপু, সাবেক সচিব মো. আব্দুর রউফ, সাংবাদিক ইকবাল ফেরদৌস, ‘সুপ্রভাত মিশিগান’-এর সম্পাদক চিন্ময় আচার্য্য, মিশিগান দুর্গা টেম্পলের সভাপতি পংকজ দাশ, রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফা খান এবং প্রবীণ শিক্ষক অমরেশ চন্দ্র দেব গোপালসহ অনেকে।
উৎসবে ছিল সাহিত্য ও সংগীতের আয়োজনও। অনুষ্ঠানে হারান কান্তি সেন তার স্বরচিত ‘আম-কাঁঠালীর পুঁথি’ পাঠ করেন। পরে সংগীত পরিবেশন করেন শর্মিলা দেব শর্মী ও কল্যাণী দেব চৌধুরী।
বক্তারা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালির গ্রীষ্মকালীন ফল উৎসব ও গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এমন ব্যতিক্রমী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, আম-কাঁঠাল শুধু ফল নয়; এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির আবেগ, শৈশবের স্মৃতি ও পারিবারিক সংস্কৃতি।
উৎসবকে আরও বর্ণিল করে তুলতে নারীরা হলুদ শাড়ি এবং পুরুষরা হলুদ পোশাক পরে অংশ নেন। মিশিগানের বিভিন্ন সিটিতে বসবাসরত বাংলাদেশি ও বাঙালিরা পরিবার-পরিজন নিয়ে উৎসবে যোগ দেন। ফলে পুরো আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত পারিবারিক মিলনমেলায়। উৎসবের শেষপর্বে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত প্রায় দুই শতাধিক অতিথিকে আম, কাঁঠাল, আনারস, খেজুর ও তরমুজ দিয়ে আপ্যায়ন করা হয়। উৎসবে শৃঙ্খলা বজায় রেখে সবাই সারিবদ্ধভাবে ফলের প্লেট গ্রহণ করেন।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য আয়োজকদের পক্ষ থেকে হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। আয়োজকরা জানান, প্রবাসে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে এখন থেকে প্রতি বছর জুলাই মাসে নিয়মিতভাবে ‘আম-কাঁঠালি উৎসব’ আয়োজন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দায়িত্ব নিয়েই একগুচ্ছ নির্দেশনা দিলেন খুলনার নতুন ডিআইজি

দায়িত্ব নিয়েই একগুচ্ছ নির্দেশনা দিলেন খুলনার নতুন ডিআইজি