আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

ঢাকায় বিশ্ব কবিমঞ্চের কবিতা উৎসব 

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৩ ০২:১৬:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৩ ০২:১৭:০৩ পূর্বাহ্ন
ঢাকায় বিশ্ব কবিমঞ্চের কবিতা উৎসব 
ঢাকা, ১৫ জুন :  রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বিশ্ব কবি মঞ্চের কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব উদ্বোধন করেন কবি অধ্যাপক ডা. হারিসুল হক। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক কবি আনজীর লিটন, বিশেষ অতিথি অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, বিশ্ব কবিমঞ্চ -এর কেন্দ্রীয় আহবায়ক কবি পুলক কান্তি ধর। প্রধান আলোচক ছিলেন কবি ড. সৈয়দ আজিজ আর সংবর্ধিত অতিথি ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট আবৃতি শিল্পী স্বপ্না দে।
কবি অধ্যাপক নিরঞ্জন অধিকারীর সভাপতিত্বে ও রুপালী বড়ুয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কবি ডা. শেখ মোহাম্মদ নূর ই আলম ডিউ, রেড টাইমস-এর প্রধান সম্পাদক কবি সৌমিত্র দেব।

কবিকন্ঠে কবিতা পাঠ করেন কবি লিলি শেঠ, কবি রাজিয়া সুলতানা, কবি গোলাম কিবরিয়া, কবি সেলিমা আজিজ, কবি অমিতা মজুমদার, কবি মাহবুবুর রহমান, কবি রাজিয়া রহমান পিংকী, কবি মোঃ শাহজাহান, কবি নাহার আহমেদ, কবি নিলুফা জামান ও কবি জাকিয়া সুলতানা। একক আবৃত্তি করেন ভারতের পশ্চিমবঙ্গের বিশিস্ট শিল্পী স্বপ্না দে।
পরে বিশ্ব কবিমঞ্চ-এর পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় কবি আনজীর লিটন, কবি অধ্যাপক ডা. হারিসুল হক, কবি গোলাম কিবরিয়া ও ভারতের আবৃতি শিল্পী স্বপ্না দেকে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চামেলী সিনহা, কে এম সানোয়ার হুসেন নয়ন ও মেহেদী পারভেজ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা