আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন

তীব্র গরমে চা শ্রমিকদের পাশে জেরিন চা বাগান ব্যবস্থাপক

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৩:২২:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৩:২২:২১ পূর্বাহ্ন
তীব্র গরমে চা শ্রমিকদের পাশে জেরিন চা বাগান ব্যবস্থাপক
সিলেট, ১৩ আগস্ট : শ্রীমঙ্গলে তীব্র গরম ও প্রখর রোদের মধ্যে কর্মরত চা শ্রমিকদের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছেন বিশ্বের অন্যতম চা প্রস্তুতকারী সংস্থা ইস্পাহানির জেরিন চা বাগানের ব্যবস্থাপক।
বুধবার (১২ আগস্ট) তীব্র গরমের মধ্যে বাগানের চা শ্রমিকদের মাঝে নিজ হাতে ঠান্ডা লেবুর শরবত বিতরণ করেন তিনি। প্রতিদিন প্রচণ্ড রোদ ও গরম উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজ করা শ্রমিকদের হাতে ঠান্ডা শরবত তুলে দেওয়ার এ উদ্যোগে তাদের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়।
ব্যবস্থাপকের নিজ হাতে শ্রমিকদের শরবত খাওয়ানোর দৃশ্যটি ছিল হৃদয়স্পর্শী ও প্রশংসনীয়। এতে তৃষ্ণার্ত শ্রমিকরা সাময়িক স্বস্তি পাওয়ার পাশাপাশি ব্যবস্থাপনা ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আন্তরিকতা ও মানবিক সম্পর্কেরও সুন্দর প্রতিফলন ঘটেছে।
শ্রমিকদের সঙ্গে এমন আন্তরিক আচরণ একটি প্রতিষ্ঠানে ইতিবাচক ও সুন্দর কর্মপরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেরিন চা বাগানের এ উদ্যোগকে সংশ্লিষ্টরা শ্রমিকবান্ধব ব্যবস্থাপনার একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
চা শ্রমিকদের মতে, যে চা বাগানের ব্যবস্থাপনা শ্রমিকদের সুখ-দুঃখ ও প্রয়োজনের প্রতি আন্তরিক থাকে, সেই বাগানের শ্রমিকরা তুলনামূলকভাবে স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে কাজ করতে পারেন।
তীব্র গরমে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে জেরিন চা বাগান ব্যবস্থাপকের এ মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এমন উদ্যোগ দেশের অন্যান্য চা বাগানের ব্যবস্থাপনাকেও শ্রমিকদের প্রতি আরও মানবিক, দায়িত্বশীল ও সহমর্মী হতে অনুপ্রাণিত করবে- এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স