আমেরিকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি

ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০২:১৬:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০২:১৬:২০ পূর্বাহ্ন
ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’
ডেট্রয়েট চিড়িয়াখানায় উসালা তার মা তুলিভুর সাথে/The Detroit Zoo

ডেট্রয়েট, ১৪ আগস্ট : বানরজাতীয় এই প্রাণীর জন্য নামটি যেন বেশ মানানসই। ডেট্রয়েট চিড়িয়াখানায় গত মাসে জন্ম নেওয়া নারী গরিলা শাবকের নাম রাখা হয়েছে ‘উসালা’ (Usala)। বৃহস্পতিবার চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, নামটি চিড়িয়াখানার দর্শনার্থীদের ভোটে নির্বাচিত হয়েছে। কিকুমু ভাষায় ‘উসালা’ শব্দের অর্থ ‘বন’। একই নামে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে গরিলাদের গুরুত্বপূর্ণ আবাসস্থলগুলোকে সংযুক্তকারী একটি সংরক্ষণ করিডোরও রয়েছে।
চিড়িয়াখানার ‘গ্রেট এপস অব হারাম্বি’ এলাকায় ২৯ থেকে ৩১ জুলাই অনুষ্ঠিত ভোটে ‘উসালা’ পেয়েছে ১ হাজার ৩০০ ভোট। মোট ভোট পড়েছে প্রায় ৩ হাজার। প্রতিদ্বন্দ্বিতায় থাকা অন্য দুটি নাম ছিল ‘আমাতেকা’ (Amateka) ও ‘লোবেকে’ (Lobéké)।
পশ্চিমের নিম্নভূমির গরিলা (Western lowland gorilla) প্রজাতির উসালার জন্ম হয় গত ১২ জুলাই। তার মা তুলিভু (Tulivu) এবং বাবা সিলভারব্যাক মশিন্দি (Mshindi)।
কর্তৃপক্ষ জানায়, ডেট্রয়েট চিড়িয়াখানার ৯৮ বছরের ইতিহাসে উসালা হলো সেখানে জন্ম নেওয়া দ্বিতীয় গরিলা শাবক। এর আগে ২০২৪ সালের আগস্টে জন্ম নেয় মোতেমা (Motema)। মশিন্দি মোতেমারও বাবা।
বর্তমানে উসালাসহ ডেট্রয়েট চিড়িয়াখানায় মোট ছয়টি গরিলা রয়েছে। অ্যাসোসিয়েশন অব জুস অ্যান্ড অ্যাকুয়ারিয়ামস (AZA)-এর গরিলা স্পিসিজ সারভাইভাল প্ল্যান-এর আওতায় প্রজনন ও স্থানান্তরের সুপারিশের ভিত্তিতে ২০২৩ সালে সিনসিনাটি চিড়িয়াখানা থেকে তুলিভু ও মশিন্দিকে ডেট্রয়েটে আনা হয়।
পশ্চিমের নিম্নভূমির গরিলা বর্তমানে বিলুপ্তির অত্যন্ত উচ্চ ঝুঁকিতে থাকা প্রজাতিগুলোর একটি। তাই ডেট্রয়েট চিড়িয়াখানায় উসালার জন্মকে প্রজাতিটির সংরক্ষণ প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ ও আনন্দের ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউইয়র্কে ব্যতিক্রমী সংবর্ধনা, সম্মানিত দুই ‘আলোকিত মানুষ’ 

নিউইয়র্কে ব্যতিক্রমী সংবর্ধনা, সম্মানিত দুই ‘আলোকিত মানুষ’