আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

দোরগোড়ায় মিশিগান বইমেলা, জমবে সাহিত্য সংস্কৃতির মিলনমেলা

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০২:১২:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০২:১২:৩৯ পূর্বাহ্ন
দোরগোড়ায় মিশিগান বইমেলা, জমবে সাহিত্য সংস্কৃতির মিলনমেলা
ওয়ারেন, ১৫ আগস্ট : দোরগোড়ায় মিশিগান বইমেলা। বাঙালির সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার এক অনন্য মিলনমেলা হিসেবে দ্বিতীয়বারের মতো মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী এই বইমেলা। আগামী ২২ আগস্ট শনিবার সকাল ১১টায় নগরীর ১১৭০১ ই. টুয়েলভ মাইল রোডের আনন্দ মঞ্চে শুরু হবে বহুল প্রত্যাশিত এই আয়োজন।
বইমেলাকে ঘিরে ইতোমধ্যে মিশিগানের বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি খ্যাতনামা প্রকাশনী এতে অংশ নিচ্ছে। মেলায় থাকবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা, কবি-লেখকদের সঙ্গে পাঠকের সরাসরি সাক্ষাৎ, বই কেনাবেচাসহ নানা আয়োজন।
সময়ের সঙ্গে বইমেলা এখন আর শুধু বই কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি পরিণত হয়েছে লেখক, পাঠক, প্রকাশক, অনুবাদক, বই বিক্রেতা ও সাংস্কৃতিক কর্মীদের মিলনস্থলে। নতুন বইয়ের সঙ্গে পাঠকের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির নানা শাখাকে এক মঞ্চে নিয়ে আসাই এ ধরনের আয়োজনের অন্যতম আকর্ষণ। মিশিগানের প্রবাসী বাঙালিদের জন্যও এই বইমেলা হয়ে উঠবে শিকড়ের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

দুই দিনজুড়ে সাহিত্য ও 
সংস্কৃতির আয়োজন
বইমেলার প্রথম দিন শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে ম্যাথ অলিম্পিয়াড। এরপর দুপুর ২টায় বসবে প্রাণবন্ত সাহিত্য আসর। এতে সম্মানিত অতিথি হিসেবে আলোচনা করবেন ডা. দেবাশীষ মৃধা, ড. জাকিরুল হক, ড. আহসান হাবীব, ড. সানাউল মোস্তফা এবং ড. আসিফ সালাহউদ্দীন।
বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন। এরপর বিকেল ৫টায় থাকছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বাংলার প্রতিচ্ছবি’। দিনের শেষ আয়োজন হিসেবে সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘অক্ষর থেকে অঙ্গনে’।
বইমেলার দ্বিতীয় দিনও সাজানো হয়েছে নানা বৈচিত্র্যময় অনুষ্ঠান দিয়ে। দুপুর ২টায় থাকছে ‘ছন্দে ছড়ার অভিনয়’। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দম’। বিকেল ৪টায় বসবে বহুল প্রতীক্ষিত ‘কবি ও কবিতার আসর’। আর সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মঞ্চে বাংলার রূপ’-এর মধ্য দিয়ে শেষ হবে দুই দিনের এই বর্ণিল আয়োজন।
মিশিগানে বসবাসরত বাঙালিদের জন্য বইমেলা কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়; এটি প্রজন্মের সঙ্গে প্রজন্মের, শিকড়ের সঙ্গে প্রবাসের এবং বাংলা ভাষার সঙ্গে নতুন প্রজন্মের সেতুবন্ধন তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বই, সাহিত্য, কবিতা, গান ও সংস্কৃতির এই সম্মিলন প্রবাসে বাংলা চর্চাকে আরও গতিশীল করবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
দুই দিনের এই আয়োজনে বইপ্রেমী, সাহিত্য অনুরাগী, লেখক, কবি ও সংস্কৃতিপ্রেমীদের ব্যাপক অংশগ্রহণে আনন্দ মঞ্চ হয়ে উঠবে বাংলা ভাষা ও সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনকেন্দ্র। মিশিগান বইমেলা তাই শুধু একটি বইমেলা নয়, এ যেন প্রবাসের মাটিতে বাংলার অক্ষর, সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল উৎসব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত