আমেরিকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা

সিলেটে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৫:০৪:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৫:০৪:১৯ পূর্বাহ্ন
সিলেটে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন
সিলেট, ১৬ আগস্ট : যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে সিলেটের উপশহরস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের চ্যান্সারিতে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ভারতের রাষ্ট্রপতির স্বাধীনতা দিবসের বার্তা পাঠ, শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোকচিত্রের ডিজিটাল প্রদর্শনীর আয়োজন করা হয়।
সকালে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা চ্যান্সারির রিসেপশন এলাকায় অতিথিদের স্বাগত জানান। পরে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস অনুষ্ঠানে উপস্থিত হলে তাঁর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
পতাকা উত্তোলনের পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ভারতের রাষ্ট্রপতির স্বাধীনতা দিবসের বার্তা পাঠ করে শোনান। পরে তিনি উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন।
বক্তব্যে অনিরুদ্ধ দাস ভারতের স্বাধীনতা অর্জনের দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও দেশের ঐতিহ্য সম্পর্কে আলোকপাত করেন। তিনি স্বাধীনতা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্ব আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। শিক্ষা, সংস্কৃতি ও জনগণের মধ্যে যোগাযোগ দুই দেশের সম্পর্ককে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন রূপন্তী চক্রবর্তী, হরিপ্রিয়া দেবী ও প্রিয়ন্তি দাস। এ সময় সিলেট গ্রামার স্কুলের শিক্ষার্থীসহ অন্যান্য তরুণ শিল্পীদের আঁকা বেশ কিছু চিত্র প্রদর্শন করা হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত BKJ কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আগ্রহের প্রশংসা করেন অতিথিরা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চিত্রশিল্পী হ্যারল্ড রশীদ।
পরে ‘India Through My Lens’ প্রতিযোগিতায় অংশ নেওয়া আলোকচিত্র নিয়ে ডিজিটাল প্রদর্শনীর আয়োজন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স