আমেরিকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন

মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৪:৪৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৪:৪৪:১২ অপরাহ্ন
মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ
ওয়াশিংটন, ১৬ আগস্ট : মিশিগানের রেল অবকাঠামো উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার ফেডারেল অনুদান দেওয়া হচ্ছে। দেশজুড়ে ৫ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ফেডারেল অনুদান কর্মসূচির অংশ হিসেবে এ অর্থ পাবে মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (MDOT)। যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি শুক্রবার এ প্রকল্পগুলোর ঘোষণা দেন।
অনুদানের মধ্যে রয়েছে ডিয়ারবর্ন ও কালামাজুর মধ্যবর্তী রেললাইন উন্নয়নে ৯৮ মিলিয়ন ডলার; কমস্টক টাউনশিপ, স্যান্ডস্টোন চার্টার টাউনশিপ ও সুপিরিয়র চার্টার টাউনশিপে মিশিগান লাইনের ওপর চারটি সেতু পুনর্নির্মাণে ২৯ মিলিয়ন ডলার; এবং জ্যাকসনের ব্ল্যাকম্যান রোড ব্রিজ প্রতিস্থাপনে ১৮ মিলিয়ন ডলার।
এ ছাড়া শিকাগো ও পোর্ট হিউরনের মধ্যে চলাচলকারী ‘ব্লু ওয়াটার অ্যামট্র্যাক’ রুটে যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে নতুন ট্রেন যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে মিশিগানের রেল যোগাযোগব্যবস্থা আরও আধুনিক ও কার্যকর হওয়ার পাশাপাশি যাত্রী পরিবহন সক্ষমতাও বাড়বে।
ফেডারেল রেলরোড অ্যাডমিনিস্ট্রেশনের (এফআরএ) প্রশাসক ডেভিড ফিঙ্ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, এসব প্রকল্প যুক্তরাষ্ট্রের রেল নেটওয়ার্ককে আরও নিরাপদ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর ভাষায়, এ তহবিলের মাধ্যমে দেশজুড়ে বিভিন্ন অঙ্গরাজ্যের পরিবহন বিভাগগুলো (DOT) ঝুঁকিপূর্ণ রেলক্রসিং বা গ্রেড ক্রসিং অপসারণের সুযোগ পাবে।
উন্নয়ন প্রকল্পগুলোর অর্থায়ন করা হবে ‘ন্যাশনাল রেলরোড পার্টনারশিপ প্রোগ্রাম’-এর আওতায়। এটি একটি ফেডারেল কর্মসূচি, যার লক্ষ্য যুক্তরাষ্ট্রজুড়ে রেল অবকাঠামোর নিরাপত্তা ও কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় অর্থ সহায়তা দেওয়া।
এফআরএ জানিয়েছে, বর্তমান অর্থায়ন পর্বে মোট ১০৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয়ে ৪১টি প্রকল্পের জন্য অর্থায়ন অনুমোদন করা হয়েছে।
নির্বাচিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি মিশিগানে অবস্থিত। এ ছাড়া আরও দুটি প্রকল্পে মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (এমডিওটি) সহযোগী অংশীদার হিসেবে কাজ করছে।
এমডিওটির তথ্য অনুযায়ী, মিশিগানে প্রায় ৩ হাজার ৬০০ মাইল দীর্ঘ রেলপথ রয়েছে। এসব রেলপথ পরিচালনা করছে মোট ২৯টি রেলওয়ে কোম্পানি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সাউথ জার্সিতে বর্ণাঢ্য কৃষ্ণলীলা অনুষ্ঠিত

সাউথ জার্সিতে বর্ণাঢ্য কৃষ্ণলীলা অনুষ্ঠিত