আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

আটলান্টিক সিটিতে ঐতিহ্যবাহী  ‘ওয়েডিং অব দ্য সী’ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৫:৪৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৫:৪৪:৫৮ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে ঐতিহ্যবাহী  ‘ওয়েডিং অব দ্য সী’ অনুষ্ঠিত
আটলান্টিক সিটি, ১৬ আগস্ট : নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ঐতিহ্যবাহী ‘ওয়েডিং অব দ্য সী’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে আটলান্টিক মহাসাগর ও নগরীর দীর্ঘদিনের সম্পর্ককে উদযাপন করতে হার্ড রক ক্যাসিনো ও আটলান্টিক মহাসাগরের তীরে এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহাসাগরের ঢেউ, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে আটলান্টিক সিটির সমুদ্রতীর।
প্রতিবছর আগস্ট মাসে অনুষ্ঠিত এ আয়োজনে আটলান্টিক সিটির সঙ্গে মহাসাগরের ঐতিহাসিক সম্পর্ককে প্রতীকীভাবে উদযাপন করা হয়। ধর্মীয় প্রার্থনা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহাসাগরকে সম্মান জানানোর পাশাপাশি নগরীর শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
স্থানীয় বাসিন্দা, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও দর্শনার্থীদের অংশগ্রহণে সমুদ্রতীর হয়ে ওঠে উৎসবমুখর। নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়। দীর্ঘদিনের এই ঐতিহ্য আটলান্টিক সিটির সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
মহাসাগরনির্ভর এই শহরের মানুষের কাছে ‘ওয়েডিং অব দ্য সী’ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি ঐতিহ্য, সম্প্রীতি ও কমিউনিটির বন্ধনেরও প্রতীক।
প্রতিবছরই নানা আয়োজনের মধ্য দিয়ে আটলান্টিক সিটির সমুদ্রতীরে পালিত হয় ‘ওয়েডিং অব দ্য সী’। ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারও অনুষ্ঠানটি পরিণত হয় প্রাণবন্ত এক উৎসবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা