আমেরিকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে

চা খাতের উন্নয়নে ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০১:১৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০১:১৫:৩৬ পূর্বাহ্ন
চা খাতের উন্নয়নে ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি
ঢাকা, ১৬ আগস্ট : চা শিল্পের উন্নয়ন ও খাতটির বিভিন্ন সমস্যা সমাধানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে সভাপতি করে ১২ সদস্যের পর্যবেক্ষণ ও পরামর্শক কমিটি গঠন করেছে সরকার। রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
কমিটির সভাপতি করা হয়েছে বাণিজ্যমন্ত্রীকে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ভূমি মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক এবং টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যানকে সদস্য করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চা শিল্পের ঋণ, অর্থায়ন, উৎপাদন এবং বাগানের অব্যবহৃত জমির ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে সমন্বিতভাবে সুপারিশ দেবে কমিটি।
কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে চা বাগান মালিকদের শ্রেণিকৃত ঋণ পুনঃতপশিলকরণ, নতুন ঋণ প্রদানের বিষয়ে সুপারিশ এবং চা খাতের জন্য ৬ শতাংশ সুদে আবর্তক তহবিল গঠনের বিষয়ে মতামত প্রদান।
এছাড়া চাকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা এবং চা বাগানের অব্যবহৃত জায়গায় বাণিজ্যিকভাবে সৌর প্যানেল স্থাপনের বিষয়ে মতামতসহ ৩০ দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং গৃহীত সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটের বন্যা-জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

সিলেটের বন্যা-জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী