আমেরিকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৩:০২:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৩:০২:৪৮ পূর্বাহ্ন
মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত
ল্যান্সিং, ২০ আগস্ট : মিশিগানের স্বাস্থ্য বিভাগ বুধবার ‘ইস্টার্ন ইকুইন এনসেফালাইটিস’ (EEE)-এ আক্রান্ত একজন রোগী শনাক্তের খবর নিশ্চিত করেছে। এটি মশার মাধ্যমে ছড়ানো একটি বিরল, তবে মারাত্মক ভাইরাসজনিত রোগ।
রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রসকমন কাউন্টির এই বাসিন্দাই ২০২১ সালের পর মিশিগানে শনাক্ত হওয়া EEE-এর প্রথম মানব রোগী। বিভাগটি আরও জানিয়েছে, এর আগে রাজ্যে প্রাণীদেহে এই রোগের উপস্থিতি শনাক্ত হয়নি।
সংক্রামিত মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে EEE ছড়ায়। রোগটি বিরল হলেও গুরুতর হতে পারে এবং যুক্তরাষ্ট্রে প্রতিবছর খুব অল্পসংখ্যক মানুষের মধ্যে এটি শনাক্ত হয়।
মিশিগানের প্রধান চিকিৎসা কর্মকর্তা নাতাশা বাগদাসারিয়ান বলেন, “EEE যুক্তরাষ্ট্রের অন্যতম বিপজ্জনক মশাবাহিত রোগ। এতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার প্রায় ৩০ শতাংশ।”
EEE-তে আক্রান্ত ব্যক্তিদের জ্বর, মাথাব্যথা, কাঁপুনি ও বমি বমি ভাবের মতো উপসর্গ দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে রোগটি গুরুতর আকার ধারণ করে মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করতে পারে। তখন মানসিক বিভ্রান্তি, খিঁচুনি এবং কোমা বা অচেতনতার মতো গুরুতর উপসর্গ দেখা দিতে পারে।
মিশিগান ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস জানিয়েছে, ওই এলাকায় রোগের ঝুঁকি নিরূপণে রসকমন কাউন্টিতে মশা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম চলছে।
রাজ্যের স্বাস্থ্য বিভাগ বাসিন্দাদের মশার কামড় থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় মানুষ, মশা, গৃহপালিত প্রাণী ও বন্যপ্রাণীর মধ্যে EEE-এর উপস্থিতি বা লক্ষণ পর্যবেক্ষণ অব্যাহত রাখার কথা জানিয়েছে।
Source : http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল

কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল