আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের

ডেট্রয়েট বাসিন্দার বিরুদ্ধে গার্লফ্রেন্ডকে হত্যার অভিযোগ

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৩ ০২:১৯:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৩ ০২:১৯:৫৬ পূর্বাহ্ন
ডেট্রয়েট বাসিন্দার বিরুদ্ধে গার্লফ্রেন্ডকে হত্যার অভিযোগ
জেভিয়ার কোলম্যান/Detroit Police Department

ডেট্রয়েট, ১৬ জুন : ডেট্রয়েটের একজন বাসিন্দার বিরুদ্ধে তার বান্ধবীকে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে বলে প্রসিকিউটররা জানিয়েছেন। ডেট্রয়েট পুলিশকে গত ৯ জুন রাত ১১টা ৩০ টার ঠিক আগে বার্গ রোডের ২০৩৪০ ব্লকের একটি বাড়িতে পাঠানো হয়েছিল। যেখানে তারা ৪৮ বছর বয়সী স্টেসি স্মিথকে তার শয়নকক্ষে মৃত অবস্থায় দেখতে পান। ওয়েইন কাউন্টি প্রসিকিউটর অফিস থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ এবং প্রসিকিউটররা বিশ্বাস করেন স্মিথের প্রেমিক, কর্টেজ জেভিয়ার কোলম্যান (৪২) তাকে মারাত্মকভাবে শ্বাসরোধ করে, একটি ছুরি দিয়ে তার বুকে ছুরিকাঘাত করে এবং ঘটনাস্থল থেকে পালানোর আগে তার ডান পা পুড়িয়ে দেয়। কোলম্যানকে গত ১২ জুন ডেট্রয়েট পুলিশ গ্রেপ্তার করেছিল। বৃহস্পতিবার সকালে তাকে ৩৬ তম জেলা আদালতে হাজির করা হয় এবং কোন মুচলেকা ছাড়াই জেল হাজতে পাঠানো হয়।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি