আমেরিকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

মিশিগানে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের নিহতদের স্মরণে আলোচনা সভা

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৩:২৪:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৩:২৪:৫৯ পূর্বাহ্ন
মিশিগানে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের নিহতদের স্মরণে আলোচনা সভা
হ্যামট্রাম্যাক, ২০ আগস্ট : মিশিগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত তাঁর পরিবারের সদস্যদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার হ্যামট্রাম্যাক সিটির একটি রেস্তোরাঁয় মিশিগান স্টেট ও মহানগর আওয়ামী লীগ এবং মিশিগান স্টেট যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১৫ আগস্ট নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর নেতৃত্ব ও অবদান এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি ও মিশিগান স্টেট আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম এ সালাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মিশিগান স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন জাবেদ, মিশিগান মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, মিশিগান স্টেট যুবলীগের প্রচার সম্পাদক আবেদ মনসুর, মিশিগান স্টেট স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফয়েজ উদ্দিন এবং মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্বায়ক খাজা আফজাল হোসেন।
সভায় মিশিগান স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজাদ খান, স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর আলী ও জামাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও দেলওয়ার আনসারী পাবেল, আজিজুর রহমান, আজিজ আহমদ, সম্পাদকমণ্ডলীর সদস্য রমিজ উদ্দিন, কিনু মিয়া, জামাল আহমদ, সোয়েব আহমদ চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, সুমন আহমদ ও রাসেদ আহমদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া মিশিগান স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক কালি দাস, সাবেক সদস্য সচিব আমিন উদ্দিন, জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা নাসির উদ্দিন, শাহীন আহমদ ও আদনান আহমদ; যুবলীগ নেতা মুমিন আহমদ, সনি দেব, নাজিম উদ্দিন, মুকুল খান, পিয়াল সেন, কেনি দত্ত, করিম আহমদ ও ফাহিম আহমদ এবং মিশিগান স্টেট ছাত্রলীগের নেতা আহমেদ তাহমীদ, সজীব আহমেদ ও আদনান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা ১৫ আগস্টের ঘটনাবলি স্মরণ করার পাশাপাশি বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
আলোচনা পর্ব শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল

কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল