আমেরিকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত

নিউইয়র্কে কানাডাপ্রবাসী লায়েকুল  হক চৌধুরীকে ঘিরে মতবিনিময়

  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ১১:০৮:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ১১:০৮:৩৮ পূর্বাহ্ন
নিউইয়র্কে কানাডাপ্রবাসী লায়েকুল  হক চৌধুরীকে ঘিরে মতবিনিময়
নিউইয়র্ক, ২১ আগ স্ট: নিউইয়র্কের ব্রঙ্কসে মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন কানাডার সাবেক সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব লায়েকুল হক চৌধুরীর যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার।
গত ১৯ আগস্ট বুধবার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলাবাজারের হাসান চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ এন মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি নুরে আলম জিকু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টরন্টোর বিশিষ্ট কবি ও সাহিত্যিক খন্দকার হামিদ আজিজ, সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মারুফ চৌধুরী, কমিউনিটি নেতা আব্দুল মওদুদ চৌধুরী তারেক, যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট ক্রিকেটার আব্দুল জাওয়াদ চৌধুরী মুবিন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি মঞ্জুর চৌধুরী জগলুল, কমিউনিটি নেতা মিয়া মোহাম্মদ আলতাফ, আব্দুল গাফ্ফার চৌধুরী খসরু, অ্যাডভোকেট সৈয়দ জুনেল, খন্দকার বাকী, সৈয়দ গৌছুল হোসেন, এন ইসলাম মামুন, জুয়েল খানসহ আরও অনেকে।
এছাড়া নিউইয়র্কে বসবাসরত প্রবাসী মৌলভীবাজারবাসীসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে লায়েকুল হক চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নিউইয়র্কপ্রবাসী মৌলভীবাজারবাসী। পরে তার সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
স্টার্লিং হাইটসে গুলিবিদ্ধ হয়ে ব্যক্তির মৃত্যু, আত্মহত্যার সন্দেহ

স্টার্লিং হাইটসে গুলিবিদ্ধ হয়ে ব্যক্তির মৃত্যু, আত্মহত্যার সন্দেহ