আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত

ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ

  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ১১:৫৬:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ১১:৫৬:৫৬ পূর্বাহ্ন
ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ
ডিয়ারবর্ন, ২১ আগস্ট : একজন সন্দেহভাজনকে গ্রেপ্তারের চেষ্টার সময় ডিয়ারবর্ন পুলিশের দুই কর্মকর্তা ও ওই সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
ডিয়ারবর্ন পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই কর্মকর্তার আঘাত প্রাণঘাতী নয়। তবে গুলিবিদ্ধ সন্দেহভাজনের অবস্থা আশঙ্কাজনক।
মিশিগান স্টেট পুলিশ (এমএসপি) এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, রাত ২টা ৪২ মিনিটের দিকে ডিয়ারবর্ন হাইটসের সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তাদের জড়িত থাকার কারণে গোলাগুলির ঘটনাটি তদন্তে এমএসপিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিয়ারবর্ন পুলিশ জানায়, ইঙ্কস্টার রোড ও ভ্যান বর্ন রোড এলাকায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তারের চেষ্টা করছিলেন কর্মকর্তারা। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে এবং দুই কর্মকর্তা ও সন্দেহভাজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় এর বেশি তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
চলতি গ্রীষ্মে ডিয়ারবর্ন পুলিশের কর্মকর্তাদের জড়িত থাকার এটি তৃতীয় গোলাগুলির ঘটনা। প্রতিটি ঘটনাতেই পুলিশ কর্মকর্তাদের ওপর সহিংসতার অভিযোগ রয়েছে।
গত ২৪ জুলাই নিরাপত্তা বা কল্যাণ নিশ্চিত করতে পরিচালিত ‘ওয়েলফেয়ার চেক’-এর সময় কর্মকর্তাদের দিকে শটগান তাক করার অভিযোগে ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করা হয়। পুলিশ ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি। তার বিরুদ্ধে বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলা, গুরুতর অপরাধ সংঘটনের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার, নেশাগ্রস্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র রাখা এবং শান্তিভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
এর আগে ৫ আগস্ট ডিয়ারবর্ন পুলিশ এক সন্দেহভাজনকে গুলি করে আহত করে। পুলিশের দাবি, ওই ব্যক্তি গাড়ি দিয়ে কর্মকর্তাদের চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা