আমেরিকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত

সিলেটের দুর্গম জনপদে সেবা পৌঁছাতে কাজ করবে জালালাবাদ : ডা. কামরুল

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ১১:১৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ১১:১৫:১৫ অপরাহ্ন
সিলেটের দুর্গম জনপদে সেবা পৌঁছাতে কাজ করবে জালালাবাদ : ডা. কামরুল
হবিগঞ্জ, ২২ আগস্ট : নেতৃত্ব শুধু নির্দেশ দেওয়ার বিষয় নয়; বরং সবার পাশে দাঁড়িয়ে দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার নামই নেতৃত্ব এমন মন্তব্য করেছেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার।
তিনি বলেন, ইতোমধ্যে জালালাবাদ হেলথ সেন্টার ও আইটি সেক্টরে কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে সিলেটের দুর্গম পাহাড়ি এলাকা, চা-বাগান ও সীমান্তবর্তী অঞ্চলের মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। সবাইকে সঙ্গে নিয়ে সম্প্রীতি ও জবাবদিহিমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
ঢাকাস্থ সিলেটবাসীদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইএনটি বিভাগের সাবেক চেয়ারম্যান ও হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন।
হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে এবং স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জমির আলী ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট পুণ্যব্রত চৌধুরী বিভু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রতিদিনের বাণীর সম্পাদক মো. শাবান মিয়া, হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিকুল বারী আউয়াল, কবি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সাংবাদিক চৌধুরী মো. ফরিয়াদ, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, সংগীতশিল্পী সৈয়দ আশিকুর রহমান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, স্বপ্ন সোসাইটির সভাপতি ওলিউর রহমান, সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন, সহসভাপতি রেজওয়ান আহমেদ, ফারহান আফছার, এইচ এম সৌরভ, নাবিক হাসান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদারের নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের মাধ্যমে সিলেট অঞ্চলের মানুষের কল্যাণে আরও কার্যকর ও জনমুখী উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
স্টার্লিং হাইটসে গুলিবিদ্ধ হয়ে ব্যক্তির মৃত্যু, আত্মহত্যার সন্দেহ

স্টার্লিং হাইটসে গুলিবিদ্ধ হয়ে ব্যক্তির মৃত্যু, আত্মহত্যার সন্দেহ