আমেরিকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক

মিশিগানে ১০৮ কণ্ঠে শ্রীশ্রী গীতা পাঠ উৎসব ৩০ আগস্ট

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৩:৩৫:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৩:৩৫:০৯ পূর্বাহ্ন
মিশিগানে ১০৮ কণ্ঠে শ্রীশ্রী গীতা পাঠ উৎসব ৩০ আগস্ট
ডেট্রয়েট, ২৫ আগস্ট: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবেশে মিশিগানে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০৮ কণ্ঠে শ্রীশ্রী গীতা পাঠ উৎসব। আন্তর্জাতিক হিন্দু পরিষদ মিশিগান ইউএসএ-এর আয়োজনে আগামী ৩০ আগস্ট (রোববার) দুপুর ১২টায় ডেট্রয়েটের ৪২১৫ ই. মেকনিকলস রোডে অবস্থিত মিশিগান দুর্গা টেম্পলে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ১০৮ কণ্ঠে সমবেতভাবে শ্রীশ্রী গীতা পাঠ করা হবে। আয়োজকদের প্রত্যাশা, ভক্তদের সম্মিলিত গীতা পাঠে মন্দির প্রাঙ্গণ ধর্মীয় আবহ ও ভক্তিরসে মুখর হয়ে উঠবে।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন আন্তর্জাতিক হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী সত্যব্রত কর। স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শ্রী হারান কান্তি সেন। শুভেচ্ছা বক্তব্য রাখবেন মিশিগান দুর্গা টেম্পলের প্রেসিডেন্ট শ্রী পংকজ দাশ।
অনুষ্ঠান পরিচালনা করবেন আন্তর্জাতিক হিন্দু পরিষদ মিশিগান ইউএসএ-এর সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় দেব।
আয়োজকদের পক্ষ থেকে ভক্তদের ধর্মীয় পোশাকে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। পুরুষদের ধুতি, পায়জামা-পাঞ্জাবি এবং নারীদের শাড়ি পরিধানের জন্য অনুরোধ করা হয়েছে।
গীতা পাঠ উৎসব কমিটির আহ্বায়ক শ্রী হারান কান্তি সেন এবং আন্তর্জাতিক হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় দেব মিশিগানের সকল সনাতনী ভক্তকে সপরিবারে এ ধর্মীয় উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
আয়োজকরা জানান, শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান, ধর্মীয় মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং প্রবাসে সনাতন ধর্ম ও সংস্কৃতির চর্চাকে আরও শক্তিশালী করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতায় রয়েছে মিশিগান দুর্গা টেম্পল ও দাস এন্টারপ্রাইজ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রচেস্টারে ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের বার্ষিক বনভোজন

রচেস্টারে ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের বার্ষিক বনভোজন