আমেরিকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী

মিশিগান কালীবাড়িতে শিশুদের জন্য প্লে-সেট স্থাপনের উদ্যোগ

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ১২:১৯:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ১২:১৯:২৬ পূর্বাহ্ন
মিশিগান কালীবাড়িতে শিশুদের জন্য প্লে-সেট স্থাপনের উদ্যোগ
ওয়ারেন, ২৬ আগস্ট : মিশিগান কালীবাড়িতে শিশুদের জন্য একটি প্লে-সেট (খেলার সরঞ্জাম) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের মন্দিরমুখী করা এবং ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গত রোববার মন্দির প্রাঙ্গণে শিশু ও তাদের অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্লে-সেট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিশুরা প্রতিশ্রুতি দেয়, তারা মন্দিরের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনা সভায় নিয়মিত এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শুক্রবার সকাল ৮টায় প্লে-সেট স্থাপনের কাজ শুরু হবে। শনিবারের মধ্যে কাজটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
মিশিগান কালীবাড়ির প্রেসিডেন্ট শ্যামা বি. হালদার এ উদ্যোগ সফল করতে মন্দিরে আসা শিশুদের অভিভাবকদের বিশেষভাবে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “সবার অংশগ্রহণ শুধু কাজটি দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন করতে সহায়তা করবে না, বরং শিশুদেরও আনন্দিত ও গর্বিত করবে। বাবা-মা তাদের সন্তানদের আনন্দ ও কল্যাণের জন্য এই উদ্যোগে অংশ নিচ্ছেন, এটি শিশুদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক।”
তিনি আরও বলেন, প্লে-সেট স্থাপনের মধ্য দিয়ে মন্দিরে শিশুদের জন্য একটি আনন্দময় ও আকর্ষণীয় পরিবেশ তৈরি হবে। এর ফলে শিশুরা আনন্দের পাশাপাশি মন্দিরের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার সুযোগ পাবে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি, আটক আয়াশসহ ৩ জন

রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি, আটক আয়াশসহ ৩ জন