আমেরিকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী

সুনামগঞ্জ থেকেই অবৈধ অভিবাসন রোধে সচেতনতার সূচনা : প্রবাসী কল্যাণমন্ত্রী

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০১:৫৫:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০১:৫৫:৩৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জ থেকেই অবৈধ অভিবাসন রোধে সচেতনতার সূচনা : প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেট, ২৬ আগস্ট : দালালদের প্রলোভনে পড়ে সুনামগঞ্জের যেসব যুবক অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছেন এবং অনেক ক্ষেত্রে অকালে প্রাণ হারাচ্ছেন, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অবৈধ পথে বিদেশযাত্রা প্রতিরোধের লক্ষ্যে মঙ্গলবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বৈধভাবে বিদেশে যাওয়ার বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রয়োজনীয় কাজ ও ভাষা শিখে দক্ষ হয়ে বিদেশে যাওয়াও সমান গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জন করে বিদেশ গেলে কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি প্রবাসজীবনে নানা ঝুঁকিও কমে।
তিনি বলেন, সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন এবং ভাষা শিক্ষার কোর্স চালুর জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করা হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়া হবে।
অবৈধ অভিবাসন প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, সুনামগঞ্জের সব মসজিদ, মন্দির ও গির্জায় ধর্মীয় নেতাদের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশ যাওয়ার ভয়াবহতা এবং বৈধ পথে বিদেশ গমনের সুফল সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে।
তিনি বলেন, “আমি আশা করি, এই সচেতনতামূলক আন্দোলনের সূচনা সুনামগঞ্জ থেকেই হবে।”
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ জানান, বৈধভাবে বিদেশ যাওয়ার পর্যাপ্ত সুযোগের অভাবে অনেকেই ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন। তবে আইএলও (ILO)-এর ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের মাধ্যমে বর্তমানে বাংলাদেশিদের জন্য ইতালিতে যাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শহীদুল ইসলাম চৌধুরী একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে তিনি সুনামগঞ্জের যুবকদের অবৈধ পথে ইউরোপে যাওয়ার ভয়াবহ চিত্র তুলে ধরেন।
তিনি জানান, বিগত বছরগুলোতে অবৈধ পথে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষসারির দেশগুলোর মধ্যে রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। অবৈধ অভিবাসনের কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাতের সময়ও বাংলাদেশিদের অবৈধভাবে বিদেশযাত্রার বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত