আমেরিকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী

আজ বর্ণাঢ্য আয়োজনে সিবিসাস নাইট

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৩:১৯:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৩:১৯:০০ পূর্বাহ্ন
আজ বর্ণাঢ্য আয়োজনে সিবিসাস নাইট
ঢাকা, ২৬ আগস্ট: সিলেট বিভাগ সাংবাদিক সমিতি (সিবিসাস) আয়োজিত বর্ণাঢ্য ‘সিবিসাস নাইট’ অনুষ্ঠিত হবে আজ বুধবার রাতে। রাজধানীর মালিবাগের স্বাই সিটি হোটেলে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আয়োজন চলবে। এতে সিবিসাস পরিবারের সদস্যরা স্বপরিবারে অংশ নিয়ে আনন্দ-উৎসবে মেতে উঠবেন।
আয়োজনের শুরুতে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে সিবিসাসের বার্ষিক সাধারণ সভা। সন্ধ্যা সাড়ে ৬টায় মাগরিবের নামাজের জন্য ৩০ মিনিট বিরতি থাকবে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় চা বিরতির পর শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সিবিসাস নাইটের অন্যতম আকর্ষণ থাকছে র‌্যাফেল ড্র। এতে পুরস্কার হিসেবে থাকছে ঢাকা-থাইল্যান্ড-ঢাকা কাপল বিমান টিকিট, ঢাকা-সিলেট-ঢাকা কাপল বিমান টিকিটসহ মোট ৩০টি আকর্ষণীয় পুরস্কার। র‌্যাফেল ড্রকে ঘিরে সদস্যদের মধ্যে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সিবিসাসের ভারপ্রাপ্ত সভাপতি শাফি উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম শেখ সিবিসাস পরিবারের সব সদস্যকে স্বপরিবারে অনুষ্ঠানে অংশ নিয়ে আনন্দময় এ উৎসবকে আরও বর্ণিল করে তোলার আহ্বান জানিয়েছেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে রাত ১০টায় শেষ হবে এবারের সিবিসাস নাইট।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত