আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন

মেট্রো ডেট্রয়েটে মাদক নিরাময়  কেন্দ্রে এফবিআইয়ের অভিযান

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ১১:০৯:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ১১:০৯:৪৪ পূর্বাহ্ন
মেট্রো ডেট্রয়েটে মাদক নিরাময়  কেন্দ্রে এফবিআইয়ের অভিযান
মেট্রো ডেট্রয়েট, ২৬ আগস্ট : কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (২৫ আগস্ট) মেট্রো ডেট্রয়েটের তিনটি মাদক নিরাময় কেন্দ্রে পুলিশ ও এফবিআই এজেন্টরা অভিযান চালিয়েছে।
‘মেট্রো ডেট্রয়েট নিউজ’ অনলাইনে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ‘কোয়ালিটি বিহেভিয়ারাল হেলথ’-এর একটি কেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘কোয়ালিটি বিহেভিয়ারাল হেলথ’ একটি অলাভজনক সংস্থা, যা মাদকাসক্তি ও মাদক-সম্পর্কিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা ও সহায়তা দিয়ে থাকে।
ডেট্রয়েট এফবিআইয়ের মুখপাত্র জর্ডান হল এক বিবৃতিতে বলেন, “আমি নিশ্চিত করছি যে, ২৫ আগস্ট সকালে মিশিগানের এফবিআই সদস্যরা ডেট্রয়েট, ট্রয় ও ইস্টপয়েন্ট এলাকায় আইন প্রয়োগকারী কার্যক্রম পরিচালনার জন্য উপস্থিত ছিলেন। ওই সময়ে জনসাধারণের জন্য কোনো ঝুঁকি বা হুমকি ছিল না।” তবে অভিযানের কারণ কিংবা এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো তদন্তের বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান হল।
এ বিষয়ে ‘কোয়ালিটি বিহেভিয়ারাল হেলথ’-এর বক্তব্য জানতে ফোন ও ইমেইলে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।
‘প্রোপাবলিকা’র তথ্য অনুযায়ী, ডেট্রয়েটভিত্তিক প্রতিষ্ঠানটির সর্বশেষ করসংক্রান্ত নথিতে দেখা যায়, ২০২৪ সালে তাদের আয় ছিল ৮ দশমিক ৯৬ মিলিয়ন ডলার এবং ব্যয় ছিল ৭ দশমিক ০১ মিলিয়ন ডলার।
২৫ আগস্ট যেসব কেন্দ্রে অভিযান চালানো হয়েছে, সেগুলো ছাড়াও ‘কোয়ালিটি বিহেভিয়ারাল হেলথ’-এর ক্যান্টন টাউনশিপ, ইঙ্কস্টার ও স্টার্লিং হাইটসেও কার্যক্রম বা কেন্দ্র রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা