আমেরিকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি

ঢাকায় সিবিসাস নাইটে ‘স্মৃতির পথে ৪৮ বছর’ গ্রন্থের মোড়ক উন্মোচন

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০১:০৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০১:০৬:৩১ পূর্বাহ্ন
ঢাকায় সিবিসাস নাইটে ‘স্মৃতির পথে ৪৮ বছর’ গ্রন্থের মোড়ক উন্মোচন
ঢাকা, ২৭ আগস্ট : রাজধানী ঢাকায় কর্মরত সিলেট অঞ্চলের পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘সিলেট বিভাগ সাংবাদিক সমিতি (সিবিসাস)’-এর উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘সিবিসাস নাইট’ ও বার্ষিক সাধারণ সভা।
সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে এসে পরিবারসহ আনন্দঘন সময় কাটানোর লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্য ছাড়াও তাদের মা, স্ত্রী ও সন্তানরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। গান, আড্ডা, ডিনার ও র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত সিলেট বিভাগের সিনিয়র ও বরেণ্য সাংবাদিকরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং সংগঠনের কার্যক্রম ও ঐক্য নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৫টায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপর মাগরিবের নামাজের বিরতি শেষে শুরু হয় বিশেষ সংবর্ধনা পর্ব। অনুষ্ঠানে সিবিসাসের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাছির জামাল এবং সিবিসাস কার্যনির্বাহী কমিটির সদস্য ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক মিজানুর রহমানকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও লেখক চিন্ময় আচার্যের মফস্বল সাংবাদিকতায় ৪৮ বছরের অভিজ্ঞতার আলোকে রচিত প্রথম গ্রন্থ ‘স্মৃতির পথে ৪৮ বছর’-এর মোড়ক উন্মোচন। দীর্ঘ সাংবাদিকতা জীবনের নানা অভিজ্ঞতা, স্মৃতি, সংগ্রাম ও সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে রচিত গ্রন্থটির মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানে যোগ হয় ভিন্নমাত্রা।
মোড়ক উন্মোচন পর্বের পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক ও গানের অনুষ্ঠান। যেখানে জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজল আরিফ, কাশফি এবং সিবিসাসের নিজস্ব সদস্য ফারজানা রূম্পার সংগীত পরিবেশন উপস্থিত সবাইকে মাতিয়ে রাখে। শিল্পীদের গানের সঙ্গে সদস্যদের নাচ ও প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল আকর্ষণীয় র‌্যাফেল ড্র, যা পরিচালনা করেন সিবিসাসের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ। রাতের সুস্বাদু ডিনার ও আনন্দময় আড্ডার মধ্য দিয়ে এই বর্ণাঢ্য আয়োজনের সফল সমাপ্তি ঘটে।
সিবিসাস সভাপতি শাফি উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দেশ রূপান্তর সম্পাদক মুস্তাফিজ শফি, আমার দেশের ব্যবস্থপনা সম্পাদক জাহেদ চৌধুরী, চ্যানেল এস-এর সিইও সুজিত চক্রবর্তী, রূপালী বাংলাদেশের প্রধান সম্পাদক করিম আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ, সহ সভাপতি তোফায়েল খান, সিবিসাসের সাবেক সভাপতি আজিজুল পারভেজ, দীপক চৌধুরী, কামাল চৌধুরী ও মাহমুদুল হাসান শামীম প্রমুখ। উপস্থিত ছিলেন অর্ধশতাধিক সাংবাদিকসহ আরও অনেকে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ