আমেরিকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী

ঢাকায় সিবিসাস নাইটে ‘স্মৃতির পথে ৪৮ বছর’ গ্রন্থের মোড়ক উন্মোচন

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০১:০৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৩:৪০:১৪ পূর্বাহ্ন
ঢাকায় সিবিসাস নাইটে ‘স্মৃতির পথে ৪৮ বছর’ গ্রন্থের মোড়ক উন্মোচন
ঢাকা, ২৭ আগস্ট : রাজধানী ঢাকায় কর্মরত সিলেট অঞ্চলের পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘সিলেট বিভাগ সাংবাদিক সমিতি (সিবিসাস)’-এর উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘সিবিসাস নাইট’ ও বার্ষিক সাধারণ সভা।
সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে এসে পরিবারসহ আনন্দঘন সময় কাটানোর লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্য ছাড়াও তাদের মা, স্ত্রী ও সন্তানরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। গান, আড্ডা, ডিনার ও র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত সিলেট বিভাগের সিনিয়র ও বরেণ্য সাংবাদিকরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং সংগঠনের কার্যক্রম ও ঐক্য নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৫টায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপর মাগরিবের নামাজের বিরতি শেষে শুরু হয় বিশেষ সংবর্ধনা পর্ব। অনুষ্ঠানে সিবিসাসের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাছির জামাল এবং সিবিসাস কার্যনির্বাহী কমিটির সদস্য ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক মিজানুর রহমানকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও লেখক চিন্ময় আচার্যের মফস্বল সাংবাদিকতায় ৪৮ বছরের অভিজ্ঞতার আলোকে রচিত প্রথম গ্রন্থ ‘স্মৃতির পথে ৪৮ বছর’-এর মোড়ক উন্মোচন। দীর্ঘ সাংবাদিকতা জীবনের নানা অভিজ্ঞতা, স্মৃতি, সংগ্রাম ও সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে রচিত গ্রন্থটির মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানে যোগ হয় ভিন্নমাত্রা। গ্রন্থে সিবিসাসের যুগ্ম সম্পাদক স্বপ্না চক্রবর্তীকে নিয়ে লেখা একটি প্রবন্ধ পাঠ করেন সৈয়দা ফারজানা জামান রুম্পা।
মোড়ক উন্মোচন পর্বের পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক ও গানের অনুষ্ঠান। যেখানে জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজল আরিফ, কাশফি এবং সিবিসাসের নিজস্ব সদস্য ফারজানা রূম্পার সংগীত পরিবেশন উপস্থিত সবাইকে মাতিয়ে রাখে। শিল্পীদের গানের সঙ্গে সদস্যদের নাচ ও প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল আকর্ষণীয় র‌্যাফেল ড্র, যা পরিচালনা করেন সিবিসাসের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ। রাতের সুস্বাদু ডিনার ও আনন্দময় আড্ডার মধ্য দিয়ে এই বর্ণাঢ্য আয়োজনের সফল সমাপ্তি ঘটে।
সিবিসাস সভাপতি শাফি উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দেশ রূপান্তর সম্পাদক মুস্তাফিজ শফি, আমার দেশের ব্যবস্থপনা সম্পাদক জাহেদ চৌধুরী, চ্যানেল এস-এর সিইও সুজিত চক্রবর্তী, রূপালী বাংলাদেশের প্রধান সম্পাদক করিম আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ, সহ সভাপতি তোফায়েল খান, সিবিসাসের সাবেক সভাপতি আজিজুল পারভেজ, দীপক চৌধুরী, কামাল চৌধুরী ও মাহমুদুল হাসান শামীম প্রমুখ। উপস্থিত ছিলেন অর্ধশতাধিক সাংবাদিকসহ আরও অনেকে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত