আমেরিকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী

সাউদাম্পটনে যুবলীগের উদ্যোগে শোক দিবস পালন

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০২:০৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০২:০৪:০৮ পূর্বাহ্ন
সাউদাম্পটনে যুবলীগের উদ্যোগে শোক দিবস পালন
সাউদাম্পটন, ২৭ আগস্ট : যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ সাউদাম্পটন শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর নেতৃত্ব, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনাও উঠে আসে। বক্তারা শেখ হাসিনাকে লক্ষ্য করে সংঘটিত ওই হামলার নিন্দা জানান এবং হামলায় নিহত ও আহতদের স্মরণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বক্তারা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, প্রবাসে বসবাস করলেও দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাউদাম্পটন যুবলীগ ভবিষ্যতেও বাংলাদেশের ইতিহাস ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি দলীয় সভানেত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের প্রত্যাশায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাউদাম্পটন আওয়ামী যুবলীগের সভাপতি জাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ দিলুয়ার হোসেন সুমন ও সাংগঠনিক সম্পাদক মো. হাসান আহমদের যৌথ সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র সহ-সভাপতি জুনেদ আহমেদ, কমিউনিটি নেতা আব্দুল খালিক ময়না মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল আহমেদ, সাউদাম্পটন যুবলীগ নেত্রী শেখ উম্মা সিনহা, যুবলীগ নেতা নাঈম খান, আজিজ, আলম হোসাইন, পেয়ার চৌধুরী, মাহ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। পরিশেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও তাঁর স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত