আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

আটলান্টিক সিটিতে আনন্দ-উচ্ছ্বাসে স্টিল পিয়ার ডে উদযাপন 

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১২:৪২:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১২:৪২:০৫ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে আনন্দ-উচ্ছ্বাসে স্টিল পিয়ার ডে উদযাপন 
আটলান্টিক সিটি, ২৮ আগস্ট : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শেপার একাডেমি ও স্টিল পিয়ারের যৌথ উদ্যোগে স্টিল পিয়ার ডে। ২৬ আগস্ট, বুধবার, আনন্দ-উচ্ছ্বাসে দিনটি উপভোগ করেন শেপার একাডেমির সদস্য, শুভানুধ্যায়ী ও তাদের পরিবারের সদস্যরা।
আটলান্টিক মহাসাগরের ঢেউয়ের গর্জন, নীল আকাশ আর রোমাঞ্চকর সব রাইডের সঙ্গে শিশু-কিশোরদের উচ্ছ্বাস- সব মিলিয়ে আটলান্টিক সিটির ঐতিহ্যবাহী স্টিল পিয়ারে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। পরিবার-পরিজন নিয়ে দিনটি উপভোগ করতে ছুটে আসেন অনেকে।
দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত শেপার একাডেমি পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের জন্য ছিল বিশেষ আয়োজন। বিনামূল্যে স্টিল পিয়ার অ্যামিউজমেন্ট পার্কের বিভিন্ন রাইড উপভোগের সুযোগ পেয়ে আনন্দে মেতে ওঠেন শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ। আটলান্টিক কাউন্টির শেরিফ, সিটির কাউন্সিলর, কাউন্সিলর এট লারজ সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
তীব্র রোমাঞ্চের রাইড, মহাসাগরের মনোরম পরিবেশ আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি—সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে স্মরণীয়। অনেকের কাছে এটি ছিল ব্যস্ত জীবনের ফাঁকে পরিবার ও কমিউনিটির সঙ্গে সুন্দর কিছু সময় কাটানোর সুযোগ।
স্টিল পিয়ার ডে শুধু বিনোদনের আয়োজন নয়; এটি শেপার একাডেমির সদস্য, শুভানুধ্যায়ী ও কমিউনিটির মানুষদের একত্রিত হওয়ারও একটি সুন্দর উপলক্ষ। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে এই ধরনের আয়োজন।
শিশু-কিশোরদের হাসি-আনন্দ আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো স্টিল পিয়ার। রোমাঞ্চকর রাইড আর আনন্দের স্মৃতি সঙ্গে নিয়ে উল্লাসে মেতে বাড়ি ফেরেন অংশগ্রহণকারীরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স