আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ সদর সমিতির বনভোজন ২৩ জুলাই 

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৩ ০৪:২২:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৩ ০৪:২২:৪৯ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ সদর সমিতির বনভোজন ২৩ জুলাই 
নিউইয়র্ক, ১৬ জুন : যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ সদর সমিতি ইনকের এক সভা গত ১১ জুন  জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ আছকির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমির আলী এর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন মোঃ গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, মোহাম্মদ এম উদ্দিন আলমগীর, প্রফেসর আব্দুর রহমান, জাকির হোসেন চৌধুরী অসীম, আবু সাঈদ চৌধুরী কুটি, সেলিম আজাদ, আনু মিয়া,আকবর হোসেন স্বপন, এম আহমেদ ফয়সল, সুকান্ত হরে, গিয়াস উদ্দিন, অনিমেষ রায় ও মোঃ আবুল কালাম প্রমুখ। 
সভার শুরুতে সমিতির উপদেষ্টা মোঃ গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে নিউ ইয়র্কে প্রত্যাবর্তন উপলক্ষে এক সংবর্ধনা দেয়া হয়। সভায় আগামী ২৩ জুলাই নিউ ইয়র্ক সিটির Queens এর Rainey পার্কে সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলার তারিখ ঘোষণা করা হয়। সেই সঙ্গে মোঃ তাজুল ইসলাম মানিককে আহবায়ক, মোহাম্মদ আব্দুল ওয়াহেদকে প্রধান সমন্বয়কারী এবং মোহাম্মদ মোস্তফা কামালকে সদস্য সচিব করে বনভোজন উদযাপন কমিটি হঠন করা হয়েছে। এই বার্ষিক বনভোজন ও মিলনমেলায় প্রবাসী হবিগঞ্জবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ পূর্বক আয়োজনটিকে সফল ও সার্থক করে তোলার জন্য সভার পক্ষ থেকে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। পরে সভার আলোচ্যসুচী মোতাবেক বিস্তারিত আলোচনান্তে মতবিনিময় পূর্বক বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা