আমেরিকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ

‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৩:৫০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৩:৫০:১৮ অপরাহ্ন
‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’
ওয়াশিংটন, ৩০ আগস্ট : মূলত ইরোকোয়ান (Iroquoian) ভাষা থেকে উদ্ভূত ‘লেক অন্টারিও’ নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্র ও কানাডার আদিবাসী নেতাদের মধ্যে প্রতিবাদের জন্ম দিয়েছে।
কানাডার সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের মধ্যেই—যার জেরে সম্প্রতি শুল্ক নিয়ে আলোচনা ভেস্তে গেছে—গত ২৭ আগস্ট ট্রাম্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের হ্রদটির নাম পরিবর্তনের নির্দেশ দেন। তাঁর এই পদক্ষেপ কানাডীয় ও আমেরিকানদের মধ্যে তাৎক্ষণিক তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। তবে রক্ষণশীলদের একটি অংশ এটিকে ‘আমেরিকা ফার্স্ট’ বা ‘আমেরিকার স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার’ নীতির অংশ হিসেবে প্রশংসা করেছে।
কানাডার অন্টারিও প্রদেশ এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের কিছু অংশের সীমানাজুড়ে অবস্থিত ‘লেক অন্টারিও’র নাম এই দুই দেশের প্রতিষ্ঠারও বহু আগের। সমালোচকেরা উল্লেখ করেছেন, হ্রদটির নাম কানাডার অন্টারিও প্রদেশের নামানুসারে রাখা হয়নি। বরং এটি ইরোকোয়ান ভাষা-পরিবারের একটি শব্দ থেকে এসেছে, যা মূলত জলাশয়টিকেই নির্দেশ করে। আদিবাসী নেতারা বলেছেন, হ্রদটির নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত আদিবাসী ভাষা, ইতিহাস ও সংস্কৃতির প্রতি অসম্মান প্রদর্শন করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ওয়ানডট নেশনের (Wyandotte Nation) প্রধান বিলি ফ্রেন্ড বলেন, “লেক অন্টারিওর নাম পরিবর্তনের যেকোনো প্রচেষ্টাকে আমি অসম্মানজনক বলে মনে করি। নাম আমাদের ইতিহাস, ভাষা ও ঐতিহ্যকে ধারণ করে। লেক অন্টারিও আমাদের আদিবাসী ইতিহাসেরই একটি অংশ। এর প্রতি সম্মান দেখানো এবং এটি সংরক্ষণ করা উচিত।”
উপজাতিটির নিজস্ব ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ওকলাহোমার ওয়ায়ানডট (Wyandotte) জনগোষ্ঠী হিউরন-ওয়েনডাট (Huron-Wendat) জনগণের বংশধর। একসময় গ্রেট লেকস অঞ্চল থেকে তাদের বাস্তুচ্যুত করা হয়েছিল।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের এই নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, ‘অন্টারিও’ (Ontario) নামটি একটি ওয়েনডাট শব্দ থেকে এসেছে। ওয়েনডাট হলো ইরোকোয়ান (Iroquoian) ভাষা পরিবারের অন্তর্ভুক্ত একটি ভাষা। এই ভাষা পরিবারের অন্তর্ভুক্ত হাউডেনোসোনি (Haudenosaunee) জাতিগোষ্ঠীও।
উল্লেখ্য, ‘ইরোকোয়াই’ বা ‘ইরোকোয়াই কনফেডারেসি’র পরিবর্তে ‘হাউডেনোসোনি’ নামটিই অধিক গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়।
বিলি ফ্রেন্ড ও মার্ক কার্নি উভয়েই জানিয়েছেন, ‘অন্টারিও’ (বা ‘অন্টারি’ইও’) শব্দটির অর্থ ‘হ্রদটি সুন্দর’ বা এর কাছাকাছি কোনো ভাবার্থ।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ আগস্ট আপস্টেট নিউইয়র্কের সেনেকা নেশনের প্রেসিডেন্ট জে. কনরাড সেনেকা বলেছেন, ট্রাম্পের এই আদেশ ২০০ বছরেরও বেশি পুরোনো একটি চুক্তির লঙ্ঘন।
তিনি বলেন, “প্রেসিডেন্ট আমাদের সংস্কৃতির ওপর মালিকানা দাবি করতে পারেন না কিংবা দায়িত্বজ্ঞানহীন রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমে একে মুছেও ফেলতে পারেন না।” 
নিউইয়র্ক স্টেট মিউজিয়ামের তথ্য অনুযায়ী, ১৭৯৪ সালের ‘ক্যানানডাইগুয়া চুক্তি’ (Treaty of Canandaigua) যুক্তরাষ্ট্র ও আদিবাসী জাতিগোষ্ঠীগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাক্ষরিত অন্যতম প্রাচীন চুক্তি। তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন এতে স্বাক্ষর করেছিলেন। চুক্তিটির মাধ্যমে ‘শান্তি ও বন্ধুত্ব’ প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়। এতে আদিবাসী ভূমির সীমানা নির্ধারণের ক্ষেত্রে ‘লেক অন্টারিও’ বা অন্টারিও হ্রদের নামও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল।
কানাডার অন্টারিও প্রদেশে অবস্থিত ‘মোহকস অব দ্য বে অব কুইন্টে’ (Mohawks of the Bay of Quinte)-এর প্রধান ডোনাল্ড ম্যারাকল বলেছেন, হ্রদটির নামের আদিবাসী উৎসকে অসম্মান করার জন্য তিনি ট্রাম্পের কাছে ক্ষমা প্রত্যাশা করেন।
তিনি বলেন, “হ্রদটির নাম পরিবর্তন করা গ্রহণযোগ্য নয়।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত