আমেরিকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪

১০৮ কণ্ঠে সমবেত গীতা পাঠে মুখরিত ডেট্রয়েট দুর্গা টেম্পল

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৪:১৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৪:১৪:৫৭ অপরাহ্ন
১০৮ কণ্ঠে সমবেত গীতা পাঠে মুখরিত ডেট্রয়েট দুর্গা টেম্পল
ডেট্রয়েট, ৩০ আগস্ট : পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতার বাণী ও সনাতন ধর্মের চিরন্তন জ্ঞানকে হৃদয়ে ধারণ করে মিশিগানের ঐতিহ্যবাহী ডেট্রয়েট দুর্গা টেম্পলে অনুষ্ঠিত হয়েছে ১০৮ কণ্ঠে সমবেত গীতা পাঠ উৎসব। আন্তর্জাতিক হিন্দু পরিষদের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় উৎসবে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ।
রোববার দুপুরে নির্ধারিত সময়ের আগে থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভক্তরা মন্দিরে সমবেত হন। পরে তারা মন্দিরের গর্ভগৃহে নির্ধারিত আসনে অবস্থান নেন। পবিত্র গীতার শ্লোক উচ্চারণে একসঙ্গে ১০৮টি কণ্ঠ মিলিত হলে পুরো মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে গীতার অমৃতবাণীতে। সৃষ্টি হয় এক আবেগঘন ও ভক্তিময় পরিবেশ।
আয়োজকদের নির্ধারিত ড্রেস কোড অনুসরণ করে পুরুষরা সাদা পাঞ্জাবি, ধুতি-পায়জামা এবং নারীরা লালপাড় শাড়ি ও কামিজ পরিধান করে অনুষ্ঠানে অংশ নেন। বিধবা নারীরা পরেন সাদা পাড়ের শাড়ি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক ভক্তকে আয়োজকদের পক্ষ থেকে একটি করে রুমাল ও শ্রীমদ্ভগবদ্গীতা প্রদান করা হয়।
আন্তর্জাতিক হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় দেবের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন উৎসব কমিটির আহ্বায়ক, মুখপাত্র ও আন্তর্জাতিক হিন্দু পরিষদের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট হারান কান্তি সেন।
তিনি বলেন, গীতা পাঠের প্রতি সব বয়সী মানুষের আগ্রহ সৃষ্টি করা এবং এর মহৎ বাণী ও মর্মার্থ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্তর্জাতিক হিন্দু পরিষদের সদস্য ও মিশিগান দুর্গা টেম্পলের সভাপতি পংকজ দাশ এবং সহ-সভাপতি নিপেশ সূত্রধর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলান্টা থেকে আগত আন্তর্জাতিক হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সত্যব্রত কর। তিনি বলেন, “বাংলাদেশের বাইরে প্রবাসের মাটিতে এমন সুন্দর আয়োজন এবং বিপুলসংখ্যক ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে সত্যিই অভিভূত করেছে। আমাদের সনাতনী প্রতিটি পরিবারে নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্য ধরে রাখতে গীতা চর্চা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য।
এরপর শঙ্খধ্বনি ও নারীদের সমবেত উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। রাধা-মাধব বিগ্রহের সামনে পবিত্র প্রদীপ প্রজ্বালন করেন প্রধান অতিথি সত্যব্রত কর, অমল দেব ও মহিতোষ ভৌমিক। এ সময় এক মনোমুগ্ধকর ধর্মীয় আবহের সৃষ্টি হয়।
ডেট্রয়েট দুর্গা টেম্পলের প্রধান পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী সমবেত গীতা পাঠ পরিচালনা করেন। তাঁর নেতৃত্বে উপস্থিত ভক্তরা শ্রীশ্রী গীতার প্রথম, তৃতীয়, দ্বাদশ ও অষ্টাদশ—এই চারটি অধ্যায় সমস্বরে পাঠ করেন। শতাধিক কণ্ঠে গীতার পবিত্র শ্লোক উচ্চারিত হলে পুরো মন্দির প্রাঙ্গণ ভক্তি ও আধ্যাত্মিকতার আবেশে ভরে ওঠে।
সমবেত কণ্ঠে গীতা পাঠ শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর কীর্তন। কীর্তনের সুরে ভক্তরা আধ্যাত্মিক আনন্দে মেতে ওঠেন। সবশেষে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রসাদ স্পন্সর করে দাশ এন্টারপ্রাইজ। এ ছাড়া মন্দিরে গীতা পাঠের ধারাবাহিকতা ও প্রসার ঘটাতে ডেট্রয়েট দুর্গা টেম্পলে ১০৮টি গীতা স্ট্যান্ড প্রদানের ঘোষণা দেন প্রধান অতিথি সত্যব্রত কর। তাঁর এই উদ্যোগকে উপস্থিত ভক্তরা সাধুবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০৮ কণ্ঠে সমবেত গীতা পাঠে মুখরিত ডেট্রয়েট দুর্গা টেম্পল

১০৮ কণ্ঠে সমবেত গীতা পাঠে মুখরিত ডেট্রয়েট দুর্গা টেম্পল