আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

গ্যাস-বিদ্যুসহ সকল সেবা খাতে ভর্তুকি বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৩ ১০:৪১:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৩ ১০:৪১:৪৯ পূর্বাহ্ন
গ্যাস-বিদ্যুসহ সকল সেবা খাতে ভর্তুকি বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি
ঢাকা, ১৬ জুন : গ্যাস-বিদ্যুৎজ্বালানি তেল-শিক্ষা-কৃষিসহ সকল সেবা খাতে ভর্তুকি বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে  অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, যখন প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ-এর ঘোষণা দিয়েছেন, তখন খসড়া বাজেটের ধারাবাহিকতা অব্যাহত থাকলে কলম-কাগজসহ সকল শিক্ষা উপকরণের পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ জ্বালানি তেলসহ সেবাখাত সংশ্লিষ্ট সকল  কিছুর মূল্য বৃদ্ধি হবে, এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশের দারিদ্র সীমার নিচে অবস্থান করা প্রায় সাড়ে ৪ কোটি মানুষ। সেই সাথে উল্লেখ করা প্রয়োজন মনে করছি যে, ২০২১-২২ অর্থ বছরে গ্যাস-বিদ্যুৎসহ ইউটিলিটি বা সেবা খাতে ৮২ হাজার ৭৪০ কোটি টাকা থাকলেও তা বাস্তবায়ন যেমন হয়নি, তেমনি এবার অর্থনৈতিকভাবে বাংলাদেশে চরম মূল্যস্ফিতির পরও দ্বিগুণ ভর্তুকির বরাদ্দ না রেখে মাত্র ৩৫ ভাগ বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার ৬৭২ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেয়া হয়েছে; যা কোনভাবেই প্রতুল নয়। নতুনধারা বাংলাদেশ এনডিবি কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধিসহ ১১ টি গুরুত্বপূর্ণ খাতেও বরাদ্দ বৃদ্ধির দাবি জানান নতুনধারার নেতৃবৃন্দ। এসময় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, চাঁদ আহমেদ জীবন, মামুন রায়হান, আফতাব মন্ডল প্রমুখ।
নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী সভাপতির বক্তব্যে বলেন,  সারাদেশের মানুষ সরকারের কাছে একটা জনবান্ধব বাজেট প্রত্যাশা করে; অথচ গত ৫২ বছরের একটি বাজেটও জনবান্ধব হয়নি, নতুন প্রজন্মের প্রতিনিধিরা রাজনীতির অপরাজনীতি যেমন চায় না, তেমনি বাজেট-এর নামে মানুষকে কষ্ট দিয়ে দ্রব্যমূল্য বাড়িয়ে অর্থনীতিও ধ্বংস চায় না। তাই তারা রাজপথে নেমেছে, রাজপথে থাকবে বাজেটে  ভর্তুকি বৃদ্ধির সিদ্ধান্ত না নেয়ার পূর্ব পর্যন্ত।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি