আমেরিকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক

মিশিগানে বড়লেখা ওয়েলফেয়ারের নতুন কমিটির শপথ গ্রহণ

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০১:৪৭:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০১:৪৭:৪৪ পূর্বাহ্ন
মিশিগানে বড়লেখা ওয়েলফেয়ারের নতুন কমিটির শপথ গ্রহণ
ওয়ারেন, ১ সেপ্টেম্বর : বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম আঞ্চলিক সংগঠন বড়লেখা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় মিশিগানের ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
ঐক্য, সেবা ও অগ্রগতির প্রত্যয়ে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। বড়লেখা ও মিশিগানে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী এতে অংশ নেন। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কামাল আহমেদ পাশার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন হাফিজ ফয়সাল আহমেদ। পরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মুজিবুর রহমান। তিনি সংগঠনের কার্যক্রমে সহযোগিতা ও সমর্থনের জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা ব্যক্ত করেন।
অভিষেক অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ। উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল হালিম নবনির্বাচিত সভাপতি মাহবুব আহমেদ চৌধুরী আলালকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি উপস্থিত অতিথি ও কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন। এরপর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। 
 অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও নবনির্বাচিত কমিটির সদস্যরা পর্যায়ক্রমে বক্তব্য দেন। বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বড়লেখাবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। পাশাপাশি বড়লেখার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের একপর্যায়ে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ ও উপস্থিত অতিথিরা। ফুলেল শুভেচ্ছায় নবনির্বাচিত কমিটির সদস্যদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিলম্যান কামরুল হাসান, কাউন্সিলম্যান আবু মুসা, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, বড়লেখা পৌর কাউন্সিলর কাওসার পারভেজ, সাবেক পৌর মেয়র আবুল ইন্সম চৌধুরী, খলকুর রহমান, খাজা শাহাব, শাহেদুল হক, অ্যাডভোকেট সেলিম হোসেন, আহাদ আহমেদ, দেওয়ান আকমল চৌধুরী, সেলিম আহমেদ, এলিম চৌধুরী, ফয়সাল চৌধুরী, খোকন আহমেদ, ইঞ্জিনিয়ার আহাদ, জাবেদ চৌধুরী, শাহাদাত মিন্টু, মনজুরুল করিম তুহিন, আরমানি আসাদ, মো: লায়েছসহ আরও অনেকে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

বাঁশির সুরে মুখরিত হবে মিশিগান

বাঁশির সুরে মুখরিত হবে মিশিগান