আমেরিকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১
জন্মাষ্টমী ঘিরে মন্দিরে মন্দিরে উৎসবের প্রস্তুতি

বাঁশির সুরে মুখরিত হবে মিশিগান

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০১:৫০:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০১:৫০:০১ পূর্বাহ্ন
বাঁশির সুরে মুখরিত হবে মিশিগান
ওয়ারেন, ১ সেপ্টেম্বর : ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথিকে সামনে রেখে মিশিগানে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।  প্রবাসের মাটিতে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে যেমন চলছে প্রস্তুতি, তেমনি মন্দিরে মন্দিরে চলছে সাজসজ্জা ও নানা আয়োজন। পূজা-অর্চনা, গীতা পাঠ, নামসংকীর্তন, শোভাযাত্রা, র‌্যালি, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ও দধি ভাণ্ড ভাঙনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ৩ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত পালিত হবে জন্মাষ্টমী।
তিথি অনুসারে, এ বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ৩ ও ৪ সেপ্টেম্বর পালিত হবে। মিশিগানের বিভিন্ন মন্দিরে তিথি ও সুবিধা অনুযায়ী কয়েক দিনব্যাপী এ আয়োজন ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি ভক্তদের কাছে অন্যায়, অশুভ ও অধর্মের বিরুদ্ধে ন্যায়, সত্য ও মানবতার বিজয়ের প্রতীক। প্রবাসের মাটিতে জন্মাষ্টমীর এই আয়োজন শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, গীতার শিক্ষা ও সনাতন সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনও আরও সুদৃঢ় হচ্ছে।

শিব মন্দির
জন্মাষ্টমী উপলক্ষে ওয়ারেন সিটির শিব মন্দিরে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। ৫ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে জন্মাষ্টমীর শোভাযাত্রা। সন্ধ্যায় থাকবে অধিবাসের আয়োজন।
পরদিন রোববার দিনব্যাপী চলবে হরিনাম কীর্তন। ভক্তদের অংশগ্রহণে কীর্তনের সুরে মুখর হয়ে উঠবে মন্দির প্রাঙ্গণ।

মিশিগান কালীবাড়ি
জন্মাষ্টমী উপলক্ষে মিশিগান কালীবাড়িতে নেওয়া হয়েছে ব্যাপক আয়োজন। তিথি অনুসারে ৩ সেপ্টেম্বর সকাল ১০টায় শ্রীকৃষ্ণের বিশেষ পূজা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া জন্মাষ্টমী উপলক্ষে ৬ সেপ্টেম্বর রোববার অনুষ্ঠিত হবে শুভ জন্মাষ্টমী ও সামার ফেস্টিভ্যাল। দিনব্যাপী আয়োজনে থাকবে সঙ্গীত, নৃত্য ও বর্ণাঢ্য ফ্যাশন শো। পাশাপাশি বসবে পোশাক, গহনা ও নানা ধরনের খাবারের স্টল। ধর্মীয় উৎসবের পাশাপাশি এ আয়োজন প্রবাসী বাঙালিদের মধ্যে মিলন ও সম্প্রীতিরও একটি আনন্দঘন উপলক্ষ হয়ে উঠবে।

ডেট্রয়েট দুর্গা টেম্পল
জন্মাষ্টমী উপলক্ষে ডেট্রয়েট দুর্গা টেম্পল গ্রহণ করেছে দুই দিনব্যাপী কর্মসূচি। শনিবার বিকাল ৫টায় হ্যামট্রাম্যাক হাই স্কুলের পার্কিং লট থেকে বের হবে বর্ণাঢ্য জন্মাষ্টমীর র‌্যালি।
পরদিন রোববার থাকবে দিনব্যাপী হরিনাম কীর্তন, শ্রীকৃষ্ণের বিশেষ পূজা ও প্রসাদ বিতরণ। পাশাপাশি থাকবে ঐতিহ্যবাহী দধি ভাণ্ড ভাঙন কর্মসূচি। ধর্মীয় আবেগ ও আনন্দ-উচ্ছ্বাসে এ আয়োজন ভক্তদের মধ্যে বিশেষ আকর্ষণ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

রাধাকৃষ্ণ টেম্পল
রাধাকৃষ্ণ টেম্পলে জন্মাষ্টমী উপলক্ষে থাকছে বিস্তারিত ধর্মীয় কর্মসূচি। ৪ সেপ্টেম্বর শুক্রবার তিথি অনুযায়ী দুপুর ২টায় পূজা শুরু হবে। বিকাল ৩টায় গীতা পাঠ, ৪টায় নামকীর্তন, সন্ধ্যা ৭টায় শতনাম পাঠ এবং রাত ৮টায় প্রসাদ বিতরণ করা হবে।
পরদিন ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে নামসংকীর্তন। বিকাল ৩টায় ‘ভক্ত প্রহ্লাদ’ নাটক মঞ্চস্থ হবে। এরপর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশু-কিশোরদের অংশগ্রহণের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের যোগসূত্র আরও দৃঢ় হবে বলে আয়োজকরা আশা করছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রায় ছয় মাস পর খুলল I-696 ও I-75 সংযোগকারী র‌্যাম্প

প্রায় ছয় মাস পর খুলল I-696 ও I-75 সংযোগকারী র‌্যাম্প