আমেরিকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১
মিশিগানে বাড়ছে দর্শনার্থীর আগ্রহ

ডলি পার্টনের স্মরণে ভুট্টাক্ষেতের গোলকধাঁধা 

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০২:৪২:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০২:৪২:০৮ পূর্বাহ্ন
ডলি পার্টনের স্মরণে ভুট্টাক্ষেতের গোলকধাঁধা 
গ্র্যান্ড র‌্যাপিডস, ১ সেপ্টেম্বর : পশ্চিম মিশিগানের একটি আপেল বাগানের কর্মীরা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন। খামারের বার্ষিক ‘কর্ন মেজ’—ভুট্টাক্ষেতের গোলকধাঁধা—প্রস্তুতিতে চলছে শেষ মুহূর্তের কাজ। মঙ্গলবার এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।
গ্র্যান্ড র‌্যাপিডসের রবিনেটস অ্যাপল হাউস অ্যান্ড ওয়াইনারি কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের আয়োজনে দর্শনার্থীদের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় বেশি হতে পারে। এর অন্যতম কারণ, গোলকধাঁধাটির নকশা তৈরি করা হয়েছে কিংবদন্তি কান্ট্রি মিউজিক শিল্পী ডলি পার্টনের প্রতি শ্রদ্ধা জানিয়ে।
প্রায় ৬ দশমিক ৫ একরজুড়ে বিস্তৃত এই আঁকাবাঁকা গোলকধাঁধাটি ডলি পার্টনের অবয়বকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এর বিভিন্ন অংশে তাঁর নামের পাশাপাশি প্রজাপতি, গিটার ও মিউজিক নোট বা সুরলিপির আকৃতিতে পথ তৈরি করা হয়েছে। ফলে বিনোদনের পাশাপাশি এটি হয়ে উঠেছে এক কিংবদন্তি শিল্পীর প্রতি ব্যতিক্রমী শ্রদ্ধাঞ্জলি।
ষষ্ঠ প্রজন্মের এই পারিবারিক খামারের মালিকরা জানিয়েছেন, গোলকধাঁধাটির নকশা জুলাই মাসেই চূড়ান্ত করা হয়েছিল—অর্থাৎ পার্টনের মৃত্যুর খবর প্রকাশের আগেই। ফলে পরবর্তী ঘটনাপ্রবাহের কারণে এবারের আয়োজনটি তাদের কাছেও বিশেষ তাৎপর্য বহন করছে।
‘দ্য ডেট্রয়েট নিউজ’-কে পাঠানো এক বার্তায় মালিক মারা রবিনেট বলেন, “এই গোলকধাঁধাটি আমাদের কাছে কল্পনার চেয়েও অনেক বেশি অর্থবহ হয়ে উঠেছে।”
ইউটা-ভিত্তিক কৃষি-পর্যটন ও কর্ন-মেজ নির্মাণকারী প্রতিষ্ঠান ‘দ্য মেজ ইনকর্পোরেটেড’ (The MAiZE Inc.)-এর তথ্য অনুযায়ী, ডলি পার্টনের সম্মানে যুক্তরাষ্ট্র ও কানাডাজুড়ে তৈরি করা হয়েছে মোট ২০টি কর্ন-মেজ। গ্র্যান্ড র‌্যাপিডসের গোলকধাঁধাটিও এর একটি। প্রতিটি গোলকধাঁধার নকশাই করা হয়েছে আলাদাভাবে, ফলে প্রতিটিই পেয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য।
এই আকর্ষণ থেকে অর্জিত আয়ের একটি অংশ ব্যয় করা হবে ‘ডলি পার্টনস ইমাজিনেশন লাইব্রেরি’-এর সহায়তায়। এটি ডলি পার্টনের প্রতিষ্ঠিত একটি অলাভজনক উদ্যোগ, যার লক্ষ্য শিশুদের মধ্যে আজীবন বই পড়ার অভ্যাস ও ভালোবাসা গড়ে তুলতে বিনামূল্যে মানসম্মত বই পৌঁছে দেওয়া।
মৃত্যুর আগে দেওয়া এক বক্তব্যে পার্টন বলেন, “আমার ইমাজিনেশন লাইব্রেরির প্রতি মানুষের সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। এবারের কান্ট্রি মিউজিক-থিমযুক্ত কর্ন-মেজে সবাইকে কিছুটা আনন্দ ও হাসির জন্য হারিয়ে যেতে আমন্ত্রণ জানাচ্ছি—আর এই হারিয়ে যাওয়ার পেছনে রয়েছে একটি সত্যিই ভালো কারণ।
‘দ্য মেজ ইনকর্পোরেটেড’-এর তথ্য অনুযায়ী, গোলকধাঁধায় দর্শনার্থীদের বিভিন্ন সূত্র খুঁজে বের করতে হবে। পাশাপাশি ডলি পার্টন সম্পর্কে তাদের জ্ঞান যাচাই করার জন্য থাকবে একটি ইন্টারঅ্যাক্টিভ খেলা। দর্শনার্থীরা ডলি-থিমযুক্ত ছবি তোলার সুযোগের পাশাপাশি গল্প বলা ও সঙ্গীত পরিবেশনার মতো নানা আয়োজনও উপভোগ করতে পারবেন।
রবিনেট বলেন, “এই খামারে তাঁর (ডলি পার্টনের) গল্প তুলে ধরতে পারাটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের। পরিবারগুলো একসঙ্গে এই গোলকধাঁধার অভিজ্ঞতা নেবে—এ দৃশ্য দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
রবিনেটসের কর্ন-মেজটি সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু করে প্রতিষ্ঠান বন্ধ হওয়ার এক ঘণ্টা আগ পর্যন্ত দর্শনার্থীরা এতে প্রবেশ করতে পারবেন। খোলার দিন ও সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে robinettes.com ওয়েবসাইটে।
কর্ন-মেজে প্রবেশের টিকিটের মূল্য জনপ্রতি ১০ দশমিক ৫০ ডলার। দুই বছর বা তার কম বয়সী শিশুদের জন্য প্রবেশ ফ্রি। এছাড়া ১৫ জন বা তার বেশি সদস্যের দলকে বিশেষ ছাড় দেওয়া হবে।
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক-টু-স্কুল কর্মসূচি

আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক-টু-স্কুল কর্মসূচি