আটলান্টিক সিটি, ৫ সেপ্টেম্বর: সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দু সম্প্রদায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপন করেছেন।
সনাতন ধর্মমতে, দ্বাপর যুগের শেষদিকে মথুরার কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের ঘরে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ। অত্যাচারী রাজা কংসের নিপীড়ন থেকে মানুষকে মুক্তি দিতে এবং অধর্মের বিনাশ ও ধর্মের প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর আবির্ভাব ঘটে বলে বিশ্বাস করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের বাণী যুগ যুগ ধরে সনাতন ধর্মাবলম্বীদের অনুপ্রাণিত করে আসছে।
শুক্রবার সন্ধ্যায় আটলান্টিক সিটির ১৪১১ পেনরোজ অ্যাভিনিউয়ের প্রার্থনা হলে অনুষ্ঠিত জন্মাষ্টমী উৎসবের বিভিন্ন আয়োজনে ছিল অধিবাস, মঙ্গলাচরণ, নামকীর্তন, গীতা পাঠ, কৃষ্ণপূজা, জপমালা ও ধর্মীয় সংগীত পরিবেশন।
অনুষ্ঠানে আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, প্রদীপ দে, মেরি দে, প্রভীন ভিগ, অলক বসাক, সুমি মজুমদার, মিনু নন্দী, সুপ্রীতি দে, লাকী চৌধুরী, বিউটি দাশ, সুনীল দাশ, পিকলু দাশ ও রেশমী দাশসহ স্থানীয় প্রবাসী সনাতনী হিন্দু সম্প্রদায়ের অনেকে অংশ নেন।
ধর্মীয় বিভিন্ন আয়োজন শেষে কেক কাটার মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসবের সমাপ্তি ঘটে। পরে উপস্থিত সবার মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের সদস্য সুব্রত চৌধুরী ও পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে উৎসব সফলভাবে আয়োজন ও সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।