ওয়ারেন, ৭ সেপ্টের : মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী এ জে পাশার উদ্যোগে এক মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে ওয়ারেন সিটির রান্নাঘর রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগে রেস্টুরেন্টের বাইরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফটোসেশনে অংশ নেন। এ সময় তারা দলীয় স্লোগান দেন।
পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব, আবু সালেহ চৌধুরী, শামছুল হুদা পাশা, মিশিগান স্টেট স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ইজাজুল হোসাইন, শাহীনুর আহমদ চৌধুরী জাহেদ ও এ জে পাশা।
সভায় আওয়ামী লীগের ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার রাজনৈতিক ভূমিকার সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরে সভা পরিচালনা করেন অ্যাডভোকেট নুরুল হাসান পারভেজ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মুতালিব বলেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশকে দরিদ্র দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছিল। তিনি অভিযোগ করেন, পরাজিত শক্তির ষড়যন্ত্রের কারণে ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, নারী ও শিশুসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মোহাম্মদ মুতালিব আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তাঁর প্রত্যাবর্তনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।
এ জে পাশার রাজনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, “আজকের মতবিনিময় সভার আয়োজক এ জে পাশা তৃণমূল পর্যায়ের একজন নেতা। মিশিগানের স্থানীয় রাজনীতিতে আগামী দিনের নেতৃত্বে তাঁর মতো যোগ্য নেতৃত্বের প্রয়োজন।”
এ জে পাশা তাঁর বক্তব্যে মিশিগানে যুবলীগের সাংগঠনিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ মবশ্বির আহমদ, যাইক উদ্দিন, সাব্বির আহমেদ, অ্যাডভোকেট নুর মোহাম্মদ, যুবলীগ নেতা রিবু চৌধুরী, এমডি আকরাম, ইকবাল হোসেন, মুতাকাব্বির, সৈকত আলমসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও নেতাকর্মী। মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা নৈশভোজে অংশ নেন।