আটলান্টিক সিটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০২:৪৮:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০২:৪৮:৩৭ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ১০ সেপ্টেম্বর: নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে নিউ জার্সি স্টেট (সাউথ) বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও কর্মীসভা’ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার রাতে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, মতবিনিময়, কর্মীসভা, কেক কাটা ও নৈশভোজ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গিয়াসউদ্দীন পাঠান। পরে বাংলাদেশের জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফ্রিকা, ইউরোপ ও উত্তর-দক্ষিণ আমেরিকার সাংগঠনিক সমন্বয়ক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. দিদারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এইচ রেজা ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জহিরুল ইসলাম বাবুল, রহমান বাবুল, সোহেল আহমেদ, শাহানুর নান্না, ইকবাল, রফিকুল ইসলাম, কায়সার, ইসমাইল হোসেন, মনির হোসেন, মোমিনুল হক মামুন, মো. আইয়ুব প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি বিএনপির গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য দেন। তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রবাসে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার স্বপ্ন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে দলের ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে অবদান রাখা একজন নারীর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আলোচনা সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com