হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি 

আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৭:৫৮:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৭:৫৮:৪৫ পূর্বাহ্ন
সিলেট, ১৫ সেপ্টেম্বর : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গাড়িবহর নিয়ে তিনি মাজার এলাকায় পৌঁছালে মাজার কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান। মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি মাজার এলাকায় কিছু সময় অবস্থান করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী,  জাতীয় সংসদের হুইপ মোঃ জি কে গউছ,  সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাষ্ট্রপতির মাজারে পৌঁছানো এবং বের হওয়ার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানান। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান।
এর আগে নির্ধারিত সময়ের ১২ মিনিট পর সকাল ১১টা ২৭ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করবেন। বিকেল ৩টার দিকে নগর ভবনের সামনে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com