সিলেটে পূজামণ্ডপে ঢুকে বটি দিয়ে  প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০১:৩১:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০১:৩১:৫৭ অপরাহ্ন
সিলেট, ২০ সেপ্টেম্বর : সিলেটের বালাগঞ্জে দুর্গাপূজার মণ্ডপে ঢুকে বটি দিয়ে দুর্গাসহ চারটি প্রতিমা ভাঙচুরের অভিযোগে সাইদুজ্জামান শিমুল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুদীপ পাল জানান, শিমুল মণ্ডপে ঢুকে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিকের প্রতিমার বিভিন্ন অংশে বটি দিয়ে কোপান। পরে মন্দির কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন, ঘটনার পর শিমুলকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বটি দা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রতিমা ভাঙচুরের অভিযোগে শিমুলের বিরুদ্ধে মামলা হয়েছে। মন্দির কমিটির সভাপতি লাল মোহন দাস নান্টু বাদী হয়ে মামলাটি করেন। রোববার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com