সাউথ হ্যাভেন, ২৬ সেপ্টেম্বর : দক্ষিণ-পশ্চিম মিশিগানের সাউথ হ্যাভেনে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। আগুনের প্রভাবে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ একটি সেতু যান চলাচলের জন্য বন্ধ হয়ে গেছে।
সাউথ হ্যাভেন এরিয়া ইমার্জেন্সি সার্ভিসেস জানিয়েছে, ভ্যান বুরেন কাউন্টিতে লেক মিশিগানের তীরের কাছে স্টিভি ড্রাইভে অবস্থিত ‘ইস্ট জর্ডান প্লাস্টিকস’-এর আগুন নিয়ন্ত্রণে দমকল ও জরুরি বিভাগের সব কর্মী কাজ করছেন। আগুনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সাউথ হ্যাভেন কর্তৃপক্ষ। পাশাপাশি, বিদ্যুৎ বিভ্রাট আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্ল্যাক নদীর ওপর শহরের যাতায়াতের একমাত্র সেতু ‘ডাইকম্যান ব্রিজ’ বর্তমানে অচল হয়ে পড়েছে। মিউনিসিপ্যাল ইউটিলিটিগুলোর জোট ‘মিশিগান পাবলিক পাওয়ার এজেন্সি’-এর তথ্য অনুযায়ী, সাউথ হ্যাভেনের বাসিন্দা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো শহরের নিজস্ব বিদ্যুৎ বিভাগের মাধ্যমে সেবা পেয়ে থাকে। বিভাগটি প্রায় ৭ হাজার ৪০০ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করে।
বেন্টন হারবারভিত্তিক ডব্লিউএসজেএম (WSJM) রেডিওর তথ্যমতে, শুক্রবার বিকেল ৪টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। সাউথ হ্যাভেন এরিয়া ইমার্জেন্সি সার্ভিসেস গ্র্যান্ড র্যাপিডসভিত্তিক ডব্লিউএক্সএমআই-টিভি (WXMI-TV)-কে জানিয়েছে, কারখানার বাইরে প্লাস্টিকের প্যালেট ও অন্যান্য মালামাল রাখার একটি কাঠামো থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনের তীব্রতায় কারখানার কয়েকটি ট্যাঙ্ক বিস্ফোরিত হয় এবং সেগুলোর অংশবিশেষ বাতাসে কয়েকশ ফুট উঁচুতে ছিটকে পড়ে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত এলাকা খালি করার বা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কোনো নির্দেশ দেওয়া হয়নি।
অগ্নিকাণ্ডের কারণে সাউথ হ্যাভেন পাবলিক স্কুলস ২৫ সেপ্টেম্বরের নির্ধারিত ‘হোমকামিং’ উৎসবের সব কার্যক্রম বাতিল করেছে। এর মধ্যে প্যারেড ও ফুটবল ম্যাচও ছিল।
কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘ইস্ট জর্ডান প্লাস্টিকস’ মূলত উদ্যানপালন ও বাগানচর্চায় ব্যবহৃত বিভিন্ন ধরনের প্লাস্টিকের পাত্র তৈরি করে। এসব পণ্যের মধ্যে রয়েছে গাছের টব, ট্রে, ফ্ল্যাট, ইনসার্ট ও চারা উৎপাদনের ট্রে (প্রোপাগেশন ট্রে), যা গ্রিনহাউস, নার্সারি ও গার্ডেন সেন্টারে ব্যবহৃত হয়। প্রতিষ্ঠানটি ব্যবহৃত উদ্যানপালন-সংক্রান্ত প্লাস্টিক সামগ্রী পুনর্ব্যবহার করে নতুন পাত্র তৈরির কাঁচামালও প্রস্তুত করে।সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন
বিস্ফোরিত একাধিক ট্যাঙ্ক, বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ ডাইকম্যান ব্রিজ

কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘ইস্ট জর্ডান প্লাস্টিকস’ মূলত উদ্যানপালন ও বাগানচর্চায় ব্যবহৃত বিভিন্ন ধরনের প্লাস্টিকের পাত্র তৈরি করে। এসব পণ্যের মধ্যে রয়েছে গাছের টব, ট্রে, ফ্ল্যাট, ইনসার্ট ও চারা উৎপাদনের ট্রে (প্রোপাগেশন ট্রে), যা গ্রিনহাউস, নার্সারি ও গার্ডেন সেন্টারে ব্যবহৃত হয়। প্রতিষ্ঠানটি ব্যবহৃত উদ্যানপালন-সংক্রান্ত প্লাস্টিক সামগ্রী পুনর্ব্যবহার করে নতুন পাত্র তৈরির কাঁচামালও প্রস্তুত করে।
Source & Photo: http://detroitnews.com