খুলনা ডিভিশনাল সোসাইটি অব নিউ জার্সির আত্মপ্রকাশ

আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ১২:৫৪:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ১২:৫৪:৩৫ অপরাহ্ন
আটলান্টিক সিটি, ২৭ সেপ্টেম্বর : সাউথ জার্সি তথা আটলান্টিক সিটিতে বসবাসরত খুলনা বিভাগের মানুষের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘খুলনা ডিভিশনাল সোসাইটি অব নিউ জার্সি’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
দীর্ঘদিনের পরিকল্পনা ও দক্ষিণাঞ্চলের সিনিয়র ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি যাত্রা শুরু করে। এ উদ্যোগে রেজাউল ইসলাম খালিদ, গোলাম মোস্তফা, শেখ আমিন, শাহানুর নান্না, আলতাফ হোসেন, মো. হাসান, ইমতিয়াজ লিটু, তাফিরসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২৩ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় আটলান্টিক সিটির আটলান্টিক অ্যাভিনিউয়ের গরমেট রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
খুলনার কৃতী সন্তান শেখ আমিনের সভাপতিত্বে এবং যশোরের বর্ষীয়ান রাজনীতিবিদ রেজাউল ইসলাম খালিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি প্রবাসে খুলনা বিভাগের মানুষের মধ্যে যোগাযোগ ও ঐক্য জোরদারে সংগঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আলোচনা শেষে শেখ নাসির খোকনকে আহ্বায়ক, মো. মনিরুজ্জামানকে সদস্যসচিব, হেলাল হাসানকে যুগ্ম আহ্বায়ক এবং ইমরান হোসেনকে যুগ্ম সদস্যসচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে মো. জর্জ, তন্ময়, অনি, শিপুল, ইমতিয়াজ লিটু, হেলাল হাসান, ইমরান হোসেন, গোলাম মোস্তফা, শেখ আমিন, শাহানুর নান্না, আলতাফ হোসেন, মনিরুজ্জামান ও শেখ নাসিরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যের পর নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com