কোল্ডওয়াটার, ৩০ সেপ্টেম্বর : মিশিগানের কোল্ডওয়াটারে বার্গার কিংয়ের এক কর্মীকে সহকর্মীর ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি ওই সহকর্মীর মাথায় ফোন দিয়ে আঘাত করার পাশাপাশি মুখে কামড় বসিয়েছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি কোল্ডওয়াটারের ২২ বছর বয়সী অস্টিন লহেড। তার বিরুদ্ধে গুরুতর শারীরিক আঘাতের উদ্দেশ্যে হামলার অভিযোগ আনা হয়েছে।
কোল্ডওয়াটার পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ইস্ট শিকাগো স্ট্রিটের বার্গার কিং রেস্তোরাঁয় হামলার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ঘটনাস্থলে ৪৬ বছর বয়সী এক কর্মীকে মাথায় আঘাতের কারণে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, বিরতির পর কাজে ফেরার সময় কাউন্টারের সামনে লহেডের সঙ্গে ওই কর্মীর বাগবিতণ্ডা হয়। ডব্লিউডব্লিউজে-৯৫০ (WWJ-950)-এর প্রতিবেদনে বলা হয়, লহেড তার ব্যক্তিগত একটি জিনিস চুরির জন্য ওই সহকর্মীকে দায়ী করেন।
একপর্যায়ে লহেড কাউন্টার টপকে ভেতরে ঢুকে ওই কর্মীর মাথায় ফোন দিয়ে আঘাত করেন এবং পরে তার মুখে কামড় দেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পুরো বিষয়টি বার্গার কিংয়ের এক গ্রাহকের ধারণ করা ভিডিওতে ধরা পড়ে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) লহেডকে আদালতে হাজির করার কথা ছিল। তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আদালতের নথি থেকে নিশ্চিত হওয়া যায়নি।
মিশিগানে গুরুতর শারীরিক আঘাতের উদ্দেশ্যে হামলার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
Source & Photo: http://detroitnews.com