গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন ১১ অক্টোবর

আপলোড সময় : ০১-১০-২০২৬ ০১:০৪:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৬ ০১:০৪:২৬ পূর্বাহ্ন
লন্ডন, ১ অক্টোবর : আগামী ১১ অক্টোবর দুপুর ২টায় লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় জাতীয় সম্মেলন ২০২৬।
সিলেটবাসীর এ উৎসবকে সফল করতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির চূড়ান্ত প্রস্তুতি সভা গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সেন্ট্রাল লন্ডনের বারাকায় অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত রিজিওনাল ও শাখা পর্যায়ের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর। সভা যৌথভাবে পরিচালনা করেন কো-কনভেনর মসুদ আহমদ ও অর্থ সচিব আসরাফ মিয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে সংগঠনের পেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এবং বিশেষ অতিথি হিসেবে অপর পেট্রন ও সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী উপস্থিত থেকে সম্মেলন সফল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সম্মেলন সফল করতে সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন সংগঠনের সাউথ ইস্টের কনভেনর ও বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, সদস্য সচিব তাজুল ইসলাম, সাবেক মেয়র ফুলজার আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল ইসলাম, কবি নুরজাহান শিল্পী, শাহ শাফী, সৈয়দ তানজম সুয়েব, আব্দুর রহিম রনজু, সৈয়দ কাহের, আহমেদ সাদিক, মুক্তার আলী, সৈয়দ সায়েম করিম, আব্দুস বাছিত রাফি, গিয়াস উদ্দিন, আব্দুল মুহিত, ইসলাম উদ্দিন, আব্দুল মালিক, আবুল কালাম আজাদ, আব্দুল মুকিত, আলি হোসেন, শেখ মিজানুর রহমান, বদরুল হক মনসুর ও আহাদ আলী।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুফতি সৈয়দ মাহমুদ আলী লংলী।
সভায় সম্মেলন ও সংগঠনের কার্যক্রমকে সামনে রেখে খসড়া সংবিধান অনুমোদন, নির্বাচন কমিশন গঠন এবং রিজিওনাল প্রতিনিধি ও ভোটিং ডেলিগেটদের তালিকা চূড়ান্ত অনুমোদন করা হয়।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর বলেন, প্রবাসে সিলেটবাসীর উন্নয়ন, পারস্পরিক সম্পর্ক ও ঐক্য সুদৃঢ় করা এবং প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কার্যকর ক্যাম্পেইন পরিচালনার লক্ষ্যে সংগঠনকে আরও এগিয়ে নিতে হবে। তিনি গ্রেটার সিলেটবাসীর এ সম্মেলন সফল করতে সবাইকে উপস্থিত থাকার জন্য বিনীত আহ্বান জানান।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com