ব্রাউন মারমোরেটেড স্টিঙ্ক বাগ (Halyomorpha halys) মিশিগানে একটি আক্রমণাত্মক ও ক্ষতিকর বহিরাগত প্রজাতি হিসেবে পরিচিত/Michigan Department of Natural Resources.
ডেট্রয়েট, ১ অক্টোবর : মিশিগানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় পরিচিত ‘স্টিংক বাগ’ বা দুর্গন্ধযুক্ত পোকা শীতের আগমনে উষ্ণ ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে এখন মানুষের ঘরে ঢুকতে শুরু করেছে। ঢালের মতো আকৃতি ও ছোপছোপ বাদামি রঙের এই পোকাগুলো সাধারণত প্রায় পাঁচ-অষ্টমাংশ (৫/৮) ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এদের শুঁড় বা অ্যান্টেনা এবং পায়ে সাদা রঙের স্পষ্ট দাগ বা বলয় থাকে। সাধারণত ধীরগতির হলেও এগুলো উড়তে পারে। শীতের আশ্রয়ের জন্য ঘরে ঢোকার আগে প্রায়ই রোদপড়া দেয়াল, জানালা বা ঘরের বাইরের উষ্ণ স্থানে দলবদ্ধভাবে জড়ো হতে দেখা যায়।
মিশিগান ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্সেস (DNR)-এর তথ্য অনুযায়ী, ‘ব্রাউন মারমোরেটেড স্টিংক বাগ’ (Halyomorpha halys) উষ্ণ আবহাওয়ার মাসগুলোতে গাছপালা, ফলমূল, শাকসবজি, শোভাবর্ধক উদ্ভিদ এবং বিভিন্ন ডালজাতীয় ফসলে অবস্থান করে। সেপ্টেম্বরের শেষ দিক থেকে তাপমাত্রা কমতে শুরু করলে এরা উষ্ণ ও নিরাপদ আশ্রয়ের সন্ধান করে এবং ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করে।
স্টিংক বাগ কি বিপজ্জনক?
অধিকাংশ ক্ষেত্রে স্টিংক বাগ মানুষের জন্য বিপজ্জনক নয়। ব্রাউন মারমোরেটেড স্টিংক বাগ মানুষ বা পোষা প্রাণীকে কামড়ায় না বা হুল ফোটায় না। যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (EPA)-এর তথ্য অনুযায়ী, এসব পোকা রোগ ছড়ায় বা মানুষের শারীরিক ক্ষতি করে—এমন প্রমাণ পাওয়া যায়নি।
তবে কৃষিক্ষেত্রে এরা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। ফলমূল, শাকসবজি ও বিভিন্ন ফসলের রস শোষণ করে এগুলো ফসলের ক্ষতি করতে পারে।
মিশিগান ডিএনআরের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ব্রাউন মারমোরেটেড স্টিংক বাগ একটি আক্রমণাত্মক (invasive) প্রজাতি। বিশেষ করে শরৎ ও শীতের শুরুতে ভবনের ভেতরে দলবদ্ধভাবে ঢুকে পড়লে এগুলো বাসাবাড়িতে বেশ উপদ্রব সৃষ্টি করতে পারে।
এদের কি সত্যিই দুর্গন্ধ আছে?
হ্যাঁ, ‘স্টিংক বাগ’ থেকে দুর্গন্ধ বের হতে পারে। তবে একটি পোকা থেকে সবসময় তীব্র গন্ধ পাওয়া যায় না।
‘ব্রাউন মারমোরেটেড স্টিংক বাগ’ (Brown marmorated stink bug)-কে বিরক্ত করা হলে বা পিষে ফেললে এর পেটের কাছে থাকা গ্রন্থি থেকে এক ধরনের দুর্গন্ধযুক্ত রাসায়নিক নিঃসৃত হয়। শিকারি প্রাণীদের দূরে রাখতে এটি তাদের একটি আত্মরক্ষামূলক কৌশল। অনেকেই এই গন্ধকে অত্যন্ত অপ্রীতিকর বলে মনে করেন। আবার কেউ কেউ এর সঙ্গে ধনেপাতার গন্ধের মিল খুঁজে পান। এর একটি বৈজ্ঞানিক কারণও রয়েছে। ধনেপাতা ও স্টিংক বাগের নিঃসরণ—উভয়ের মধ্যেই ‘E-(2)-Decenal’ নামের একটি রাসায়নিক উপাদান পাওয়া যায়।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, একসঙ্গে অনেকগুলো স্টিংক বাগ পিষে ফেললে কিংবা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করলে দুর্গন্ধ আরও তীব্র হয়ে উঠতে পারে।
মিশিগানে এদের উপস্থিতি কবে থেকে?
মিশিগানে ‘ব্রাউন মারমোরেটেড স্টিংক বাগ’-এর উপস্থিতি তুলনামূলকভাবে সাম্প্রতিক। মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষকদের মতে, ২০১০ সালে বেরিয়েন কাউন্টিতে (Berrien County) প্রথমবারের মতো এদের উপস্থিতি নিশ্চিতভাবে শনাক্ত করা হয়।
এরপর লোয়ার পেনিনসুলার আরও কয়েকটি কাউন্টিতে এদের দেখা যায়। ২০২০ সালের মধ্যে বিভিন্ন অভিযোগ ও পর্যবেক্ষণের ভিত্তিতে দক্ষিণ মিশিগানজুড়ে এদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে ধারণা পাওয়া যায়।
মিশিগান ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্সেস (DNR) বর্তমানে ব্রাউন মারমোরেটেড স্টিংক বাগকে মিশিগানে একটি প্রতিষ্ঠিত প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে।
এরা কীভাবে এখানে এল?
‘ব্রাউন মারমোরেটেড স্টিংক বাগ’-এর আদি নিবাস পূর্ব এশিয়ায়। চীন, জাপান ও কোরিয়াসহ ওই অঞ্চলে এদের ব্যাপক উপস্থিতি রয়েছে। ধারণা করা হয়, দুর্ঘটনাবশত বা অজান্তেই এরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। সম্ভবত শিপিং কনটেইনার কিংবা অন্যান্য পণ্যবাহী পরিবহনের মাধ্যমে এদের যুক্তরাষ্ট্রে আগমন ঘটে।
১৯৯০-এর দশকে পেনসিলভানিয়ার অ্যালেনটাউনের কাছে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এদের উপস্থিতি শনাক্ত করা হয়। এরপর ধীরে ধীরে দেশটির বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এই প্রজাতি। যানবাহন, পণ্যবাহী পরিবহন এবং মানুষের সঙ্গে এক স্থান থেকে অন্য স্থানে ‘হিচহাইক’ করার সক্ষমতার কারণে এদের বিস্তার আরও সহজ হয়েছে।
বাড়িতে এদের দেখা পেলে কী করবেন?
আতঙ্কিত হওয়ার কারণ নেই। বাড়িতে একটি বা কয়েকটি স্টিংক বাগ দেখা গেলে সাধারণত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন হয় না।
যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (EPA)-এর পরামর্শ অনুযায়ী, ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করে স্টিংক বাগ সরিয়ে ফেলা যেতে পারে। তবে এতে ভ্যাকুয়াম ক্লিনারের ভেতরে সাময়িকভাবে দুর্গন্ধ থেকে যেতে পারে। কিছু বিশেষজ্ঞের পরামর্শ হলো, সাবান-মিশ্রিত পানিতে ডুবিয়েও এগুলো অপসারণ করা যায়।
স্টিংক বাগ ধরে বাইরে ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয় না। কারণ বাইরে ছেড়ে দিলে এগুলো আবার বাড়ির ভেতরে ফিরে আসতে পারে।
বাড়িতে স্টিংক বাগের প্রবেশ ঠেকাতে জানালা ও দরজার ফাঁক এবং বাড়ির ভিত্তিমূলের (foundation) ফাটলগুলো ভালোভাবে বন্ধ রাখা উচিত। ক্ষতিগ্রস্ত জানালার নেট বা স্ক্রিন মেরামত করতে হবে। প্রয়োজনে দরজার নিচে ‘ডোর সুইপ’ (door sweep) ব্যবহার করেও প্রবেশের পথ বন্ধ করা যেতে পারে।
Source & Photo: http://detroitnews.com