পোশাক, গহনা ও সাজসজ্জার বাহারি সামগ্রী

শারদীয় আবহে মিশিগান কালীবাড়িতে দুর্গাপূজা মেলা ৪ ও ১০ অক্টোবর

আপলোড সময় : ০১-১০-২০২৬ ১২:০৫:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৬ ১২:০৫:২৭ অপরাহ্ন
ওয়ারেন, ১ অক্টোবর : আর কদিন পরেই ঢাকের বাদ্য, ধূপের গন্ধ আর দেবী দুর্গার আরাধনায় মুখরিত হবে শারদীয় উৎসব। দুর্গাপূজাকে ঘিরে প্রবাসী বাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যে ইতোমধ্যে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। পূজার আনন্দকে আরও বর্ণিল করে তুলতে মিশিগান কালীবাড়িতে বসছে দুর্গাপূজা মেলা।
আগামী ৪ ও ১০ অক্টোবর, দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২৬০১ ইস্ট নাইন মাইল রোডে অনুষ্ঠিত হবে এ মেলা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজার কেনাকাটাকে সহজ ও আনন্দময় করে তুলতেই এ আয়োজন। 
মেলায় পূজার পোশাক, গহনা, সাজসজ্জার সামগ্রী, গেটআপ এবং পূজার প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর স্টল থাকবে। ফলে পূজার প্রস্তুতির পাশাপাশি প্রবাসে বাঙালির ঐতিহ্য ও উৎসবের আবহ উপভোগের সুযোগও পাবেন দর্শনার্থীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় স্টলের সংখ্যা সীমিত। তাই আগ্রহী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য আগে এলে আগে পাবেন ভিত্তিতে স্টল বরাদ্দ দেওয়া হবে।
একদিনের জন্য স্টল ভাড়া ৫০ ডলার এবং দুই দিনের জন্য ৮০ ডলার নির্ধারণ করা হয়েছে। স্টল বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ৫৮৬-৫২৪-০৯০১ নম্বরে।
শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় আচার নয়, প্রবাসের মাটিতে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক মিলনেরও এক অনন্য উপলক্ষ। সেই আনন্দকে আরও প্রাণবন্ত করতেই মিশিগান কালীবাড়ির এ দুর্গাপূজা মেলা হয়ে উঠতে পারে পূজার কেনাকাটা ও উৎসবের আনন্দ ভাগাভাগির একটি মিলনমেলা।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com