২০২৫ সালের ২৯ এপ্রিল ম্যাকম্ব কমিউনিটি কলেজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন ব্রায়ান প্যানেবেকার/Robin Buckson, The Detroit News
ওয়াশিংটন, ৮ অক্টোবর: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে নিয়মিত অংশ নেওয়া মিশিগানের এক সাবেক গাড়ি কারখানার কর্মীকে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগে (Department of Transportation—DOT) বিশেষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ব্রায়ান প্যানেবেকার নামে ওই ব্যক্তি প্রায় তিন দশক গাড়ি কারখানায় কাজ করেছেন। তিনি ‘অটো ওয়ার্কার্স ফর ট্রাম্প’ (Auto Workers for Trump) নামের সংগঠনের প্রতিষ্ঠাতা এবং একজন রক্ষণশীল রাজনৈতিক কর্মী। বর্তমানে তিনি পরিবহন বিভাগে ‘বিশেষ সরকারি কর্মচারী’ (Special Government Employee—SGE) হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কও ট্রাম্প প্রশাসনের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ (DOGE)-এর সঙ্গে যুক্ত থাকার সময় একই ধরনের মর্যাদায় দায়িত্ব পালন করেছিলেন।
অবসরপ্রাপ্ত প্যানেবেকার সর্বশেষ ফোর্ড মোটর কোম্পানির স্টার্লিং অ্যাক্সেল প্ল্যান্টে কর্মরত ছিলেন। তিনি জানান, হোয়াইট হাউস থেকে সাম্প্রতিক একটি ফোন কলের পরই তার নতুন দায়িত্বের বিষয়টি চূড়ান্ত হয়।
‘দ্য ডেট্রয়েট নিউজ’-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে প্যানেবেকার বলেন, “আসলে প্রেসিডেন্ট ট্রাম্পই সেই ব্যক্তি, যিনি আমাকে পরিবহন বিভাগে এই চাকরিটি পাইয়ে দিয়েছেন।”
গত ৫ অক্টোবর তিনি ‘গাড়ি কারখানার শ্রমিকদের জন্য বিশেষ দূত’ (Special Envoy to Auto Workers) হিসেবে শপথ নেন।
নতুন দায়িত্বের অংশ হিসেবে প্যানেবেকার ‘ইউনাইটেড অটো ওয়ার্কার্স’ (UAW) ইউনিয়ন ও গাড়ি কারখানার শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করবেন। ট্রাম্প প্রশাসনের নীতি ও উদ্যোগগুলো আগের প্রশাসনের নীতির তুলনায় যুক্তরাষ্ট্রের দেশীয় অটোমোবাইল শিল্প ও শ্রমিকদের জন্য কীভাবে বেশি সুবিধাজনক—শ্রমিকদের কাছে তা তুলে ধরাই হবে তার অন্যতম প্রধান দায়িত্ব।
মূলত মিশিগান স্টেট হাউসের একটি আসনে প্রার্থিতার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়ার লক্ষ্যেই প্যানেবেকার হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিলেন। গত আগস্টে তিনি ক্লে টাউনশিপের স্টেট প্রতিনিধি জে ডি-বোয়ারের ছেড়ে দেওয়া আসনের জন্য নিজের প্রার্থিতা ঘোষণা করেন। ডি-বোয়ারকে সম্প্রতি রিপাবলিকান পার্টির (GOP) গভর্নর পদপ্রার্থী জন জেমসের ‘রানিং মেট’ বা সহ-প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
তবে সেন্ট ক্লেয়ার ও ম্যাকম্ব কাউন্টির রিপাবলিকান নির্বাহী কমিটির সদস্যরা ডি-বোয়ারের শূন্য আসনের জন্য বিকল্প প্রার্থী হিসেবে প্যানেবেকারকে বেছে নেননি। এরপরই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তাকে পরিবহন বিভাগে (DOT) নতুন এই পদে নিয়োগ দেওয়া হয়। জ্বালানি দক্ষতা ও নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন বিধিমালার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ দেশটির অটোমোবাইল শিল্পের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখে।
যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ এক বিবৃতিতে বলেছে, “প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান অটো-শ্রমিকদের একজন বলিষ্ঠ সমর্থক এবং তিনি আমেরিকান গাড়ি উৎপাদন খাতকে অভূতপূর্বভাবে এগিয়ে নিচ্ছেন। সেই মহান লক্ষ্যকে এগিয়ে নিতে ব্রায়ান আমাদের দলে যোগ দেওয়ায় এই বিভাগ গর্বিত।”
সম্প্রতি একটি বই লিখেছেন প্যানেবেকার, যার ভূমিকা লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরিবহন বিভাগের সাম্প্রতিক কয়েকটি নিয়ন্ত্রণমূলক পদক্ষেপেরও তিনি প্রশংসা করেছেন। বিশেষ করে জ্বালানি দক্ষতা-সংক্রান্ত নতুন মানদণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব পরিবর্তনের ফলে ‘মাইলস পার গ্যালন’ (MPG)-এর লক্ষ্যমাত্রা কমানো হয়েছে এবং লাখ লাখ ট্রাককে ‘গাড়ি’ বা যাত্রীবাহী গাড়ির শ্রেণিতে পুনর্বিন্যস্ত করা হয়েছে।
তিনি বলেন, “তারা সবেমাত্র নতুন ‘ক্যাফে’ (CAFE) মানদণ্ড চালু করেছে, যা অটোমোবাইল শিল্পের জন্য সত্যিই অত্যন্ত ইতিবাচক। আর এ বিষয়ে ইউনিয়ন ও ইউএডব্লিউ (UAW)-এর সদস্যদের সঙ্গে কথা বলার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
নতুন দায়িত্বে প্যানেবেকার সরাসরি পরিবহনমন্ত্রী শন ডাফির কাছে রিপোর্ট করবেন। ওয়াশিংটনে পরিবহন বিভাগের সদর দপ্তরে ডাফির কার্যালয়ের পাশেই প্যানেবেকারের জন্য একটি অফিস বরাদ্দ করা হয়েছে। তবে প্যানেবেকার জানান, তিনি মূলত মেট্রো ডেট্রয়েট ও ম্যাকম্ব কাউন্টি থেকেই কাজ করবেন এবং প্রয়োজন অনুযায়ী ওয়াশিংটন ডিসিতে যাতায়াত করবেন।
হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এ ক্ষেত্রে পরিবহন বিভাগের দেওয়া বিবৃতির ওপরই তারা নির্ভর করছে।
‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে প্যানেবেকার ৩৬৫ দিনের মধ্যে সর্বোচ্চ ১৩০ দিন দায়িত্ব পালন করতে পারবেন। নির্ধারিত মেয়াদ শেষে তার নিয়োগ নবায়নের সুযোগও রয়েছে। একই সঙ্গে তিনি ‘হ্যাচ অ্যাক্ট’-এর বিধিনিষেধের আওতায় থাকবেন। এই আইনের আওতায় সরকারি দায়িত্ব পালনের সময় সরকারি কর্মকাণ্ড থেকে দলীয় রাজনৈতিক কার্যক্রম আলাদা রাখা বাধ্যতামূলক। নতুন দায়িত্বের জন্য প্যানেবেকারকে ঠিক কত পারিশ্রমিক দেওয়া হবে, তা তিনি প্রকাশ করতে চাননি। তবে তিনি নিশ্চিত করেছেন, এটি একটি বেতনভুক্ত পদ।
Source & Photo: http://detroitnews.com