গ্রেটার সিলেট কমিউনিটির জাতীয় সম্মেলন : কার্ডিফে প্রস্তুতি সভা

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০২:৩৪:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০২:৩৪:০১ পূর্বাহ্ন
কার্ডিফ, ৮ অক্টোবর: আগামী ১১ অক্টোবর, রবিবার দুপুর ২টায় লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ইনঅগুরেশন সেরিমনি ও কেন্দ্রীয় জাতীয় সম্মেলন। সম্মেলনটি সফল করতে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে আঞ্চলিক কমিটির উদ্যোগে ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর রাত ১১টায় ওয়েলসের রাজধানী কার্ডিফের বাংলাদেশ সেন্টারে একটি প্রস্তুতি সভা ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাউথ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি রকিবুর রহমান ও ট্রেজারার এ বি রুনেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ফাউন্ডার্স কনভেনর ও বিশিষ্ট কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর। তিনি সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব লিয়াকত আলী, আলহাজ্ব আসাদ মিয়া, আসকর আলী, আব্দুল ওয়াহিদ বাবুল, শাহ শাফী, আব্দুর রউফ তালুকদার, মফিকুল ইসলাম, ইকবাল আহমেদ, বদরউদ্দিন চৌধুরী বাবর, মোহাম্মদ মুজিব মিয়া, আলমগীর আলম, সাইফুল ইসলাম সিপু, সৈয়দ কাহের, জহির আলী, ফয়সল রহমান, বসর সিকদার, ইকবাল হোসেন, সুমন তরফদার, আব্দুল বাছিত বাচ্চু, আনোয়ার আলী, মাহমুদ মিয়া, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর, শামসুল হক রানু, এম এ রউফ, আব্দুল কাইয়ুম জহির, আব্দুল আজিজ মাখন, এম এ সামাদ, বদরুল হক মনসুর, সাজেল আহমেদ, আব্দুল বসর, পারভেজ খান, ফয়ছল চৌধুরী, জাভেদ আহমেদ, ফয়সল মনসুর, এনামুল হোসেন সুয়েব, আজম সবুজ, মহারাজ ও গিয়াস আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। তেলাওয়াত করেন ফয়েজ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় ফাউন্ডার্স কনভেনর ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর বলেন, ঐক্যের বন্ধনে একত্রিত হয়ে সিলেটের ঐতিহ্য ও সম্প্রীতির পতাকা আরও উঁচুতে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেন্দ্রীয় সম্মেলন আরও প্রাণবন্ত, সফল ও স্মরণীয় হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, সম্মেলনে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হবে। সম্মেলনকে সফল করতে যুক্তরাজ্যপ্রবাসী সিলেটবাসীকে দল-মত নির্বিশেষে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com