ডেট্রয়েট, ১১ অক্টোবর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক। ১০ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডেট্রয়েট পুলিশ প্রধান টড বেটিসন।
ঘটনাস্থলের কাছে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান জানান, সন্দেহভাজনরা পায়ে হেঁটে পালিয়ে যাওয়ায় তাদের খুঁজে বের করতে পুলিশি কুকুরের দল বা ‘কে-৯ ইউনিট’ মোতায়েন করা হয়েছে। নিহত ব্যক্তির কাছে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। তাঁর পায়ে একটি জিপিএস ট্র্যাকিং ডিভাইস বা টেথারও লাগানো ছিল। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
পুলিশ প্রধানের ভাষ্য অনুযায়ী, ওয়াবাশ স্ট্রিটে পার্ক করা একটি গাড়ির কাছে কয়েকজন ব্যক্তি এগিয়ে আসার পর এ সহিংসতার সূত্রপাত হয়। সন্দেহভাজনদের একজনের সঙ্গে ভুক্তভোগীদের কথাবার্তা হয়েছিল। তবে তাঁদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
বেটিসন জানান, রাত ১০টা ১৬ মিনিটে গোলাগুলির খবর জানিয়ে ৯১১-এ ফোন আসে। এক মিনিট পর পুলিশকে বিষয়টি জানানো হয়। রাত ১০টা ১৮ মিনিটে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতরে কয়েকজনকে এবং গাড়ির পাশে রাস্তায় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।
আহতদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণীর পায়ে এবং ২৩ বছর বয়সী এক যুবকের হাতে গুলি লেগেছে। তাঁদের দুজনের অবস্থাই স্থিতিশীল। তবে ১৪ বছর বয়সী কিশোরের শরীরের ওপরের অংশে গুলি লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ প্রধান বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে। ভুক্তভোগীদের একজনের ভাষ্যমতে, সন্দেহভাজনরা পায়ে হেঁটে কাছের একটি মাঠের মধ্য দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় তদন্তকারীরা ঘটনাস্থল থেকে গুলির খোসা সংগ্রহ করেছেন। সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে গোলাগুলির উদ্দেশ্য এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।
Source & Photo: http://detroitnews.com