চাঁদের বুকে বিমানের ছায়াভ ২০২৫ সালের ১৪ মার্চ, শুক্রবার, মিশিগানের গ্রস আইল থেকে দেখা যায় এই মনোমুগ্ধকর দৃশ্য। পূর্ণিমার চাঁদের সামনে দিয়ে উড়ে যাওয়া জেট বিমানের বিরল মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন দ্য ডেট্রয়েট নিউজ-এর আলোকচিত্রী অ্যান্ডি মরিসন।
ডেট্রয়েট, ১১ অক্টোবর : মিশিগানে পূর্ণিমার চাঁদ দেখার অপেক্ষায় থাকা বাসিন্দাদের জন্য সুখবর। আগামী ২৫ অক্টোবর, রোববার সন্ধ্যা থেকে ২৬ অক্টোবর, সোমবার ভোর পর্যন্ত আকাশে দেখা মিলতে পারে ‘হান্টার্স মুন’ বা ‘শিকারির চাঁদ’-এর।
ডেট্রয়েটে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে চাঁদ ওঠার সম্ভাবনা রয়েছে। মধ্যরাতের পরপরই চাঁদ প্রায় পূর্ণ উজ্জ্বলতা পেতে পারে। পরদিন, ২৬ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে চাঁদ ওঠার কথা রয়েছে এবং রাত ১টার পরপরই তা পূর্ণ উজ্জ্বলতায় পৌঁছাতে পারে।
‘হান্টার্স মুন’ নামটি এসেছে ঐতিহ্যবাহী কৃষি ও শিকারের সংস্কৃতি থেকে। সেপ্টেম্বরের ‘হার্ভেস্ট মুন’ বা ‘ফসল তোলার চাঁদ’-এর পরবর্তী পূর্ণিমাকে সাধারণত ‘হান্টার্স মুন’ বলা হয়। ফসল তোলার মৌসুম শেষে শীতের জন্য খাদ্য সংগ্রহ ও শিকারের প্রস্তুতির সঙ্গে এই নামের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
২০২৬ সালের অক্টোবরের পূর্ণিমা কবে?
২০২৬ সালের অক্টোবর মাসের পূর্ণিমা ঘটবে ২৬ অক্টোবর রাত ১২টা ১১ মিনিটের দিকে। তবে পূর্ণিমার চাঁদ দেখার জন্য মিশিগানের বাসিন্দাদের কাছে সবচেয়ে সুবিধাজনক সময় হতে পারে ২৫ অক্টোবর, রোববার সন্ধ্যা।
একে কেন 'হান্টার্স
মুন' বলা হয়?
অক্টোবরের এই পূর্ণিমা ‘হান্টার্স মুন’ বা ‘শিকারির চাঁদ’ নামে পরিচিত। প্রচলিত রীতি অনুযায়ী, ‘হার্ভেস্ট মুন’ বা ‘ফসল তোলার চাঁদ’-এর পরবর্তী পূর্ণিমাকে হান্টার্স মুন বলা হয়। ২০২৬ সালে হার্ভেস্ট মুন ঘটেছিল ২৬ সেপ্টেম্বর।
ঐতিহাসিকভাবে, ফসল তোলার মৌসুম শেষ হওয়ার পর শীতের জন্য খাদ্য সংগ্রহ এবং শিকারের প্রস্তুতির সঙ্গে এই নামের সম্পর্ক রয়েছে। শরতের পরিষ্কার আকাশে চাঁদের উজ্জ্বল উপস্থিতি উপভোগ করার সুযোগ পাবেন মিশিগানের বাসিন্দারা, যদি আবহাওয়া অনুকূলে থাকে।
অক্টোবর মাসে মিশিগানের
আকাশ পর্যবেক্ষকরা আর
কী কী দেখতে পাবেন?
অক্টোবরের রাতের আকাশে মিশিগানের বাসিন্দাদের জন্য থাকছে দুটি উল্লেখযোগ্য মহাজাগতিক দৃশ্য—‘ওরিওনিড’ উল্কাবৃষ্টি এবং ‘প্লেইয়াডিস’ নক্ষত্রগুচ্ছ। নাসার তথ্য অনুযায়ী, মাসের শেষভাগে আকাশ পর্যবেক্ষণকারীরা এসব মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ পাবেন।
হ্যালির ধূমকেতু থেকে ছড়িয়ে পড়া ধূলিকণা ও অন্যান্য ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে ‘ওরিওনিড’ উল্কাবৃষ্টির সৃষ্টি হয়। ২১ অক্টোবর রাত থেকে ২২ অক্টোবর ভোর পর্যন্ত এ উল্কাবৃষ্টি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর কথা। তবে চাঁদের উজ্জ্বল আলোয় অপেক্ষাকৃত ম্লান উল্কা দেখা কঠিন হতে পারে। তাই চাঁদ অস্ত যাওয়ার পর ভোরের দিকে উল্কাবৃষ্টি দেখার চেষ্টা করা যেতে পারে।
অন্যদিকে, ‘প্লেইয়াডিস’ নক্ষত্রগুচ্ছ ‘সেভেন সিস্টার্স’ বা ‘সাত বোন’ নামেও পরিচিত। ২৭ অক্টোবর রাত থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এটি পর্যবেক্ষণের সুযোগ থাকবে। সন্ধ্যার পর পূর্ব আকাশে এই নক্ষত্রগুচ্ছ খালি চোখেই দেখা যেতে পারে, যদি আকাশ পরিষ্কার থাকে।
Source & Photo: http://detroitnews.com