ওয়ারেন, ১৭ অক্টোবর : শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের মাঙ্গলিক বাদ্যে দেবী বন্দনায় মুখর হয়ে উঠেছে মিশিগান কালীবাড়ি। শরতের স্নিগ্ধতা আর শারদীয় উৎসবের পবিত্র আবহে মন্দির প্রাঙ্গণে বিরাজ করছে এক অনন্য ভক্তিময় পরিবেশ। মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব।
গতকাল মহাষষ্ঠীর পূজায় মিশিগান কালীবাড়িতে ভক্ত-পুণ্যার্থীদের সমাগম ঘটে। দেবী দুর্গার চরণে শ্রদ্ধা নিবেদন, পূজা-অর্চনা আর ধর্মীয় আচার-অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের মধ্যে ছড়িয়ে পড়ে শারদীয় উৎসবের আনন্দ। সুদূর প্রবাসে জন্মভূমির ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় চেতনাকে ধারণ করে এই আয়োজন যেন বাঙালির শেকড়ের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের এক আন্তরিক উপলক্ষ।
আজ শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমীর পূজা-অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে উঠবে মিশিগান কালীবাড়ির মঞ্চ। দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতার পর গান, নৃত্য, নৃত্যনাট্য, কবিতা আবৃত্তি ও ধুনুচি নাচে মাতবেন স্থানীয় শিল্পীরা। সন্ধ্যায় অতিথি সংগীতশিল্পী মহুয়া পারিয়াল ও শমিত বড়ুয়ার পরিবেশনা ঘিরে রয়েছে বিশেষ আকর্ষণ।
সকাল ১০টায় শুরু হবে পূজা। দুপুর ১টায় অনুষ্ঠিত হবে পুষ্পাঞ্জলি। দেবীর চরণে ফুল নিবেদন করে ভক্তরা প্রার্থনা করবেন মঙ্গল, শান্তি ও কল্যাণের। বিকেল ৪টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন আদ্রিতা হালদার, শ্রেয়া কুণ্ডু, আংকুর দেব, মুগ্ধা, সৃজনি বসু, অর্জুন শিং, অত্রি রায়, জয়িতা নন্দী, পিংকু দাস ও রিঙ্কু দাস। কবিতা আবৃত্তি করবেন সৃজনি বসু। নৃত্য পরিবেশনায় অংশ নেবেন বিনিতা দত্ত ও তাঁর দল। এ ছাড়া কালীবাড়ি নৃত্যাঙ্গন দলের দলীয় নৃত্য, বিনিতা দত্তের একক নৃত্য এবং গীতা দাসের একক নৃত্য দর্শকদের মুগ্ধ করবে।
বিকেল ৫টায় মঞ্চস্থ হবে নৃত্যনাট্য ‘দ্রৌপদী’। মহাভারতের আখ্যান অবলম্বনে নির্মিত এই পরিবেশনার মধ্য দিয়ে মঞ্চে ফুটে উঠবে পৌরাণিক কাহিনি, মানবিক অনুভূতি ও ন্যায়-অন্যায়ের চিরন্তন প্রশ্ন। বিকেল ৫টা ৩১ মিনিটে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ধুনুচি নাচ। ধূপের সুগন্ধ, ধুনুচির ধোঁয়া আর ছন্দময় নৃত্যে পূজামণ্ডপে সৃষ্টি হবে শারদীয় উৎসবের অনন্য আবহ।
দিনের আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে মঞ্চে উঠবেন অতিথি সংগীতশিল্পী মহুয়া পারিয়াল ও শমিত বড়ুয়া। তাঁদের সংগীত পরিবেশনা প্রবাসী বাঙালিদের উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করছেন আয়োজকেরা।
দুর্গোৎসব শুধু দেবী আরাধনার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সম্প্রীতি, সৌহার্দ্য, মিলন ও মানবিক বন্ধনেরও উৎসব। প্রবাসের ব্যস্ত জীবনে এমন আয়োজন নতুন প্রজন্মের কাছে বাঙালির ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে পরিচিত করে তোলার পাশাপাশি কমিউনিটির মানুষের মধ্যে গড়ে তোলে আন্তরিকতার সেতুবন্ধ। দেবী দুর্গার আগমনে অশুভের বিনাশ, শুভশক্তির জাগরণ এবং সবার জীবনে শান্তি ও কল্যাণের প্রত্যাশায় মিশিগান কালীবাড়িতে বইছে শারদীয় আনন্দধারা।