কুষ্টিয়া, ১৯ অক্টোবর: কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুই লিটার পেট্রোল উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ঢাকা থেকে আসা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল বোমাটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ২টার দিকে আখড়াবাড়ির ভেতরে সাদা ব্যাগে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান সংশ্লিষ্টরা। খবর পেয়ে পুলিশ সতর্ক অবস্থান নেয় এবং নিরাপত্তার স্বার্থে ভেতরে থাকা সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
পরে খবর দেওয়া হলে সোমবার সকালে ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি তল্লাশি করে একটি টাইম বোমা ও দুই লিটার পেট্রোল উদ্ধার করে। পরে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
ঘটনার পর আখড়াবাড়ি প্রাঙ্গণে সাধু, ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাজার ও আশপাশের এলাকায় পুলিশ পুলিশের পাশাপাশি বিজিবির দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
কুমারখালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বোমা উদ্ধারের ঘটনা সত্য। এ বিষয়ে পুলিশ বিস্তারিত বলতে পারবে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, একটি টাইম বোমা ও দুটি বোতলে পেট্রোল উদ্ধার করা হয়েছে। বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। বর্তমানে মাজার এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।