ওয়ারেনে উম্মাহ ফ্যাশনের যাত্রা শুরু

আপলোড সময় : ২০-১০-২০২৬ ১২:৩০:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ১২:৩০:৪৫ পূর্বাহ্ন
ওয়ারেন, ২০ অক্টোবর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে উম্মাহ ফ্যাশন। গত রোববার দোয়া ও ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। দোয়া পরিচালনা করেন সিডিআর মসজিদের ইমাম মাওলানা নেছার উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকসহ বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উম্মাহ ফ্যাশনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্ক ও দুবাই থেকে সরাসরি আমদানি করা পোশাক পাওয়া যাবে। প্রতিষ্ঠানটিতে রয়েছে এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি, থ্রি-পিস, হিজাব, বোরকা, আবায়া, পাঞ্জাবি, লুঙ্গি, ছেলেদের কোটি এবং শিশুদের পোশাক। এ ছাড়া বিশ্বের বিভিন্ন নামকরা ব্র্যান্ডের প্রসাধনী ও জুয়েলারিও পাওয়া যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উম্মাহ ফ্যাশনের পরিচালক আমান উদ্দিন চৌধুরী। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা)-এর ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান গাজী, বাংলাদেশি আমেরিকান ফোরাম মিশিগানের সভাপতি সাহেদুল ইসলাম, আল ফাতহ মসজিদের ইমাম হাফেজ আব্দুল বাসিত চৌধুরী, হাফিজ মমিনুল ইসলাম এবং রেনেসাঁ কালচারাল গ্রুপের পরিচালক শফিকুল ইসলাম রুবেলসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com