সুপ্রভাত মিশিগান সম্পাদকের শোক

নিউইয়র্কে মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল কাদের

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০১:৫৯:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০১:৫৯:৪০ পূর্বাহ্ন
নিউইয়র্ক, ২৩ অক্টোবর : হবিগঞ্জ জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল কাদের আর নেই। গতকাল ২২ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে নিউইয়র্কের একটি হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতার চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
মীর আব্দুল কাদের হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সড়কের বাসিন্দা ছিলেন। বর্তমানে তিনি নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল কাদের হবিগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের আদি বাসিন্দা। তিনি হবিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার এবং বর্তমানে নিউইয়র্কে বসবাসরত মীর আব্দুল লতিফ দরবেশের ছোট ভাই। নিউইয়র্ক সিটির মেয়র অফিসের প্রশাসনিক কর্মকর্তা মীর আবুল বাশারের আপন চাচা এবং নিউইয়র্কের হবিগঞ্জ কমিউনিটির পরিচিত মুখ শরিফুল ইসলাম নাসেরের শ্বশুর ছিলেন তিনি।

জানাজার নামাজ
আজ বাদ জুমা
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ শুক্রবার বাদ জুমা, দুপুর ১টা ৩০ মিনিটে নিউইয়র্কের পার্কচেস্টার জামে মসজিদে (১২০৩ ভার্জিনিয়া রোড) অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণ এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে সবার প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।

সুপ্রভাত মিশিগান 
সম্পাদকের শোক
বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুপ্রভাত মিশিগানের সম্পাদক চিন্ময় আচার্য। এক শোকবার্তায় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল কাদেরের মৃত্যুতে দেশ একজন সাহসী মুক্তিযোদ্ধা এবং হবিগঞ্জবাসী একজন গুণী ব্যক্তিত্বকে হারাল। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান  সৃষ্টিকর্তা যেন তাঁকে চিরশান্তিতে রাখেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com